• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
আমিরাতে রেড অ্যালার্ট জারি, ঘন কুয়াশায় কমতে পারে দৃশ্যমানতা ইসরায়েলের নির্বাচনে সমানে-সমান নেতানিয়াহু-আইজেনকোট, ঝুলন্ত সংসদের আভাস নেতানিয়াহুর পরাজয় ঘোষণা ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রীর নেতানিয়াহু জোট এগিয়ে থাকলেও সরকার গঠনে চরম অনিশ্চয়তা অন্ধ্র-ওড়িশায় আছড়ে পড়লো ‘অর্ণব’, সরিয়ে নেওয়া হলো প্রায় দুই লাখ মানুষ মিরপুর-১-এ ফুটপাতের অবৈধ স্থাপনা ও দোকান উচ্ছেদ অভিযান চলছে বাণিজ্য ও বিনিয়োগের নতুন ক্ষেত্র উন্মোচনে আগ্রহী জাপান হাতীবান্ধা থেকে দৈনিক সংবাদ উন্মোচনের লালমনিরহাট জেলা প্রতিনিধি হলেন মোঃ নাজমুল হুদা ইয়েমেনের হুথিদের হামলা বন্ধে সৌদির ১০০ কোটি ডলারের প্রস্তাব! ২৮ অক্টোবরের রাশিফল: কোন রাশির ভাগ্যে কী আছে?

দাম্মাম বিমানবন্দরে প্রাণঘাতী হামলায় নিহত ২, আহত ৮

মোঃ রায়হান,বিশেষ প্রতিনিধি, সৌদি আরবঃ- / ৩২ Time View
Update : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

মোঃ রায়হান,বিশেষ প্রতিনিধি,সৌদি আরবঃ-

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় দাম্মাম শহরের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আটজন। নিহতদের মধ্যে একজন সৌদি নাগরিক এবং অন্যজন ভারতীয় প্রবাসী।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বরাত দিয়ে একাত্তর টেলিভিশনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, বুধবার রাতে বিমানবন্দরটিতে হামলার ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়েছে। তবে হামলার ধরন ও এর পেছনে কারা জড়িত, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানায়নি কর্তৃপক্ষ।
এদিকে, একই দিনে সৌদি আরবের শায়বাহ তেলক্ষেত্রের একটি স্থাপনায় হামলার চেষ্টা করা হয়। দেশটির জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, হামলার উদ্দেশ্যে পাঠানো একটি ড্রোন আকাশেই ধ্বংস করে সৌদি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। তবে ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে সেখানে আরও দুইজন নিহত হন।
ইয়েমেনের হুতি বাহিনী ও সৌদি সমর্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের মধ্যে সংঘাতের প্রেক্ষাপটে সৌদি আরবের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার ঘটনায় নিরাপত্তা উদ্বেগ বেড়েছে।
এর আগে ১১ অক্টোবর রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় একজন নিহত ও ১১ জন আহত হওয়ার খবর প্রকাশিত হয়েছিল। একই বিমানবন্দরে ১০ অক্টোবরের আরেকটি হামলায় প্রাণহানি ও বহু মানুষ আহত হওয়ার ঘটনাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
চলমান নিরাপত্তাঝুঁকির মধ্যে সৌদি আরবে কর্মরত জরুরি নয় এমন মার্কিন কূটনীতিক ও তাঁদের পরিবারের সদস্যদের দেশটি ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। পাশাপাশি রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস সম্ভাব্য হামলার বিষয়ে সতর্কতা জারি করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা