কাউছার হোসেন, বিশেষ প্রতিনিধিঃ-
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আল্লামা হাফেজ মুহাম্মদ বজলুর রহমান পাঠাগার ফাউন্ডেশনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিলাদ, বই বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও দরবার-এ বেতাগী আস্তানা শরিফের সাজ্জাদানশীন মাওলানা মুহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ্। এতে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার প্রবীণ ও নবীন ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে মাওলানা মুহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ্ বলেন, দেশ ও জাতির কল্যাণে শিক্ষা বিস্তারে যাঁরা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, তাঁদের স্মৃতি সংরক্ষণ ও আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে তাঁদের নামে পাঠাগার প্রতিষ্ঠা করা উচিত। পাঠাগার জ্ঞানচর্চা, নৈতিক মূল্যবোধের বিকাশ ও আলোকিত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।