• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
আমিরাতে রেড অ্যালার্ট জারি, ঘন কুয়াশায় কমতে পারে দৃশ্যমানতা ইসরায়েলের নির্বাচনে সমানে-সমান নেতানিয়াহু-আইজেনকোট, ঝুলন্ত সংসদের আভাস নেতানিয়াহুর পরাজয় ঘোষণা ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রীর নেতানিয়াহু জোট এগিয়ে থাকলেও সরকার গঠনে চরম অনিশ্চয়তা অন্ধ্র-ওড়িশায় আছড়ে পড়লো ‘অর্ণব’, সরিয়ে নেওয়া হলো প্রায় দুই লাখ মানুষ মিরপুর-১-এ ফুটপাতের অবৈধ স্থাপনা ও দোকান উচ্ছেদ অভিযান চলছে বাণিজ্য ও বিনিয়োগের নতুন ক্ষেত্র উন্মোচনে আগ্রহী জাপান হাতীবান্ধা থেকে দৈনিক সংবাদ উন্মোচনের লালমনিরহাট জেলা প্রতিনিধি হলেন মোঃ নাজমুল হুদা ইয়েমেনের হুথিদের হামলা বন্ধে সৌদির ১০০ কোটি ডলারের প্রস্তাব! ২৮ অক্টোবরের রাশিফল: কোন রাশির ভাগ্যে কী আছে?

লক্ষ্মীপুরে জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত, আমির নির্বাচনে ভোট দিলেন প্রায় ১ হাজার ৭০০ রুকন

মোঃ রিয়াজ উদ্দিন, নিজস্ব প্রতিবেদক:- / ৩১ Time View
Update : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

মোঃ রিয়াজ উদ্দিন, নিজস্ব প্রতিবেদকঃ-

বাংলাদেশ জামায়াতে ইসলামীর লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে রুকন সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) লক্ষ্মীপুর শহরের টাউন হল অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে আগামী দুই বছরের জন্য জেলা আমির নির্বাচনের লক্ষ্যে ভোটগ্রহণ করা হয়। এতে জেলা শাখার প্রায় ১ হাজার ৭০০ রুকন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।


সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম। এতে সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য মাস্টার রুহুল আমিন ভূঁইয়া।
সম্মেলনে লক্ষ্মীপুর জেলার রামগতি, কমলনগর, রায়পুর, রামগঞ্জ, সদর ও চন্দ্রগঞ্জ উপজেলা থেকে দলের রুকনরা অংশগ্রহণ করেন।
দলীয় সূত্রের বরাতে প্রকাশিত সংবাদ অনুযায়ী, লক্ষ্মীপুর জেলা জামায়াতের আগামী দুই বছরের আমির নির্বাচনে আলোচনায় রয়েছেন জেলা শাখার বর্তমান সাধারণ সম্পাদক এ আর হাফিজ উল্যাহ, সাবেক সাধারণ সম্পাদক নূরনবী ফারুক এবং জেলা শাখার নায়েবে আমির নাছির উদ্দিন।ভোটগ্রহণের মাধ্যমে আমির নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হলেও নতুন আমিরের নাম ঘোষণার জন্য দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় ছিলেন নেতাকর্মীরা।

কেন্দ্রীয় পর্যায় থেকে নভেম্বরের প্রথম সপ্তাহে নতুন জেলা আমিরের নাম ঘোষণার কথা জানানো হয়েছিল।সম্মেলনটি জেলা জামায়াতের সাংগঠনিক কার্যক্রমের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা