• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
পার্লামেন্টে প্রথম দিনই স্পিকারকে সরানোর পরিকল্পনা নেতানিয়াহু বিরোধীদের ‘গত ১৬ বছরে মিরপুরের এই রাস্তা এমন ফাঁকা দেখি নাই’ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আজ আজ বিশ্ব শহর দিবস আজ শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮, সূর্যোদয়: ৬:০০ সূর্যাস্ত : ৫:২০ হেমন্ত কাল হাতীবান্ধায় কাজে যেতে না পারায় গৃহকর্মীর বসতঘর ভাঙচুরের অভিযোগ পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে একসঙ্গে ৬ জনের মৃ’ত্যু রামগতির সৈয়দ মৌলভী বাজারে মদিনাতুল দাওয়াখানায় হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা দিচ্ছেন ডা. শানজাহার হোসেন রামগতিতে রিয়াজ ক্লথ স্টোরে সুলভ মূল্যে মিলছে নারী-পুরুষের বিভিন্ন পোশাক ও কাপড় ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে মধ্যরাতে সাগর-নদীতে ফিরছেন জেলেরা

রায়পুরে নিখোঁজের একদিন পর বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আল আমিন সাকিব, রায়পুর ( লক্ষ্মীপুর) প্রতিনিধি:- / ১৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

আল আমিন সাকিব, রায়পুর ( লক্ষ্মীপুর) প্রতিনিধি:–

লক্ষ্মীপুরের রায়পুরে নিখোঁজের একদিন পর তোফায়েল আহমেদ (৬৫) নামে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে উপজেলার ৪ নম্বর সোনাপুর ইউনিয়নের রাখালিয়া গ্রামের একটি সুপারি বাগানের আমগাছ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত তোফায়েল আহমেদ রাখালিয়া গ্রামের বাসিন্দা। স্বজন ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন।
নিহতের ছেলে রাসেল আহমেদ জানান, বুধবার বিকেল থেকে তাঁর বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের মিন্নাত উল্লাহ ব্যাপারীর বাড়িসংলগ্ন সুপারি বাগানে গিয়ে একটি আমগাছে বাবার ঝুলন্ত মরদেহ দেখতে পান তিনি।
নিহতের ফুপাতো বোন মারুফা খাতুন জানান, গত দুই বছর ধরে তোফায়েল আহমেদ অসুস্থ ছিলেন। পরিবারের সদস্যরা তাঁকে বিছানায় খাবার দিতেন। শৌচাগারে যাওয়া এবং মাঝেমধ্যে বাইরে বের হওয়া ছাড়া তিনি তেমন কোনো কাজ করতেন না। মানুষের সঙ্গে কথাবার্তাও কম বলতেন।
স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, তোফায়েল আহমেদ মানসিক অসুস্থতায় ভুগছিলেন।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, “প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে, তিনি গলায় ফাঁস দিয়ে মারা গেছেন। তবে এ ঘটনায় তদন্ত চলছে।”
এদিকে, বৃদ্ধের মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তাঁর মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত করছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা