মাওলানা মুহাম্মদ হেলাল উদ্দিন আল-কাদেরী, ইসলামী গবেষক ও কলামিস্ট:-
চট্টগ্রামের হাটহাজারী জামেয়া অদুদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় বেসরকারি বৃত্তি পরীক্ষা ‘খোলাফায়ে রাশেদীন’ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার অনুষ্ঠিত এ বৃত্তি পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন মাদরাসার অধ্যক্ষ হযরতুলহাজ্ব মাওলানা মোহাম্মদ হেলাল উদ্দীন আলকাদেরীসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।
পরিদর্শনকালে তাঁরা পরীক্ষার সার্বিক পরিবেশ ও কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ আয়োজন সফলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতার জন্য অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ হেলাল উদ্দীন আলকাদেরী ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।