দৈনিক সংবাদ উন্মোচন, নিউজ ডেস্ক:-
২০২৬ সালের আলিম পরীক্ষার ফলাফলে অভাবনীয় সাফল্য অর্জন করেছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা। প্রকাশিত ফলাফলে প্রতিষ্ঠানটির পাসের হার দাঁড়িয়েছে ৯৭ দশমিক ৬৮ শতাংশ। এ বছর মাদ্রাসাটির ১০৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ২০২৬ সালের আলিম পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে মোট ৬৯২ জন পরীক্ষার্থী নিবন্ধিত ছিলেন। তাঁদের মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন ৬৯০ জন। উত্তীর্ণ হয়েছেন ৬৭৪ জন। অনুপস্থিত ছিলেন ২ জন এবং অনুত্তীর্ণ হয়েছেন ১৬ জন।
উল্লেখযোগ্যসংখ্যক শিক্ষার্থীর জিপিএ-৫ অর্জন এবং সন্তোষজনক পাসের হারে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্টদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।
শিক্ষার্থীদের এ সাফল্য প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রমে একটি উল্লেখযোগ্য অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।