শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
Title :
Jamirtoli Darus Sunnah Madrasa Hosts Dua and Guidance Programme for 2026 Dakhil Candidates দাখিল পরীক্ষার্থী-২০২৬ উপলক্ষে জামিরতলী দারুসসুন্নাহ মাদ্রাসায় নসিহত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Al Mansur Orphanage to Host Prestigious Hifz Completion Award Ceremony on April 18 হাটহাজারীর জামেয়া অদুদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় ভর্তি কার্যক্রম চলমান, আইডি কার্ড বিতরণ সম্পন্ন আল মানসুর এতিমখানায় হিফজ সমাপনী শিক্ষার্থীদের ক্রেস্ট ও পাগড়ী বিতরণ অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত হবে নববর্ষ ১৪৩৩ উপলক্ষে সাংবাদিকদের শুভেচ্ছা জানালেন দেলোয়ার হোসেন জামিরতলী দারুসসুন্নাহ ইসলামিয়া মাদ্রাসার সাবেক শিক্ষক হাফেজ গোলাম সারওয়ারের ইন্তেকাল কুষ্টিয়ায় আস্তানায় হামলা: পীরকে পিটিয়ে হত্যা, ভাঙচুর ও অগ্নিসংযোগ বন্দর ও একতরফা বাণিজ্য চুক্তি বাতিলসহ ৬ দফা দাবিতে ঢাকায় ইসলামী ফ্রন্টের বিক্ষোভ চট্টগ্রামে ইসলামী ফ্রন্টের মানববন্ধন ও সমাবেশ: ৬ দফা

সিলেটে ট্রাভেলস সলিউশনের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ এর অভিযোগ, ৯ জনের বিরুদ্ধে মামলা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১০.১৭ অপরাহ্ণ
  • ১৩৭ বার

হবিগঞ্জ প্রতিনিধিঃ

বিদেশে কর্মসংস্থানের প্রলোভন দেখিয়ে হবিগঞ্জ জেলার ১৫ জনের কাছ থেকে প্রায় ৮০ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগ।

সিলেট জিন্দাবাজার এলাকার কানিজ প্লাজার একটি ট্রাভেলস প্রতিষ্ঠান ট্রাভেলস সলিউশন–এর মালিকসহ ৯ জনের বিরুদ্ধে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (আমল–১) আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী মো. আব্দুর রহমান অভিযোগ করেন, আসামিরা সংঘবদ্ধ প্রতারক চক্র হিসেবে নিজেদের ট্রাভেলস প্রতিষ্ঠানের মাধ্যমে সার্বিয়াসহ ইউরোপের বিভিন্ন দেশে বৈধ ওয়ার্ক পারমিট ভিসায় লোক পাঠানোর প্রলোভন দেখিয়ে ধাপে ধাপে তার কাছ থেকে মোট ৮০ লাখ টাকা গ্রহণ করে। এর মধ্যে নগদ ৩ লাখ ৯১ হাজার টাকা, বিভিন্ন ব্যাংক হিসাবের মাধ্যমে ৭৫ লাখ ৮৪ হাজার টাকা এবং বিকাশে ২৫ হাজার টাকা নেওয়া হয়।
মামলায় প্রধান আসামি করা হয়েছে সাদ চৌধুরী, শফিকুর ইসলাম জুনেদ চৌধুরী, দীপা মনি, সিহাবুল ইসলাম স্বপ্নীল, আজাদুর রহমান (নয়ন), ফাহিম, নুসরাত বাশার অপু, মোজাফরুল ইসলাম ও জেসিকা নৌরিন বৃষ্টিকে। অভিযোগে বলা হয়, তারা সিলেট নগরের জিন্দাবাজারস্থ কানিজ প্লাজায় অবস্থিত ট্রাভেলস সলিউশন অফিসের মাধ্যমে বিদেশে পাঠানোর কার্যক্রম পরিচালনার কথা বলে ভুক্তভোগীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে।
বাদীর দাবি, টাকা নেওয়ার পর আসামিরা সার্বিয়ার জাল ওয়ার্ক পারমিট ভিসার কপি সরবরাহ করে।

পরবর্তীতে যোগাযোগ করলে তারা বিষয়টি অস্বীকার করে ভুক্তভোগীদের সঙ্গে দুর্ব্যবহার ও হুমকি প্রদান করে। এছাড়া কয়েকজনের মূল পাসপোর্ট এখনও আসামিদের কাছে রয়েছে বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।
এছাড়াও অভিযোগ রয়েছে, আসামিরা বর্তমানে বিভিন্ন ব্যক্তির সঙ্গে সুপরিকল্পিতভাবে যোগাযোগ করে নতুন করে বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে প্রতারণার চেষ্টা চালিয়ে যাচ্ছে ।
এ ঘটনায় বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন, ২০১৩–এর একাধিক ধারায় মামলা দায়ের করে প্রতারণার মাধ্যমে নেওয়া অর্থ উদ্ধার ও আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

২০২৬ © দৈনিক সংবাদ উন্মোচন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Design by Raytahost.com