
মোঃ মনজুর হোসেন, নিজস্ব প্রতিবেদকঃ-
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার উদ্যোগে নূরানী মুয়াল্লিমদের জন্য একটি বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। আগামী ৭ এপ্রিল ২০২৬, মঙ্গলবার এ কর্মশালা অনুষ্ঠিত হবে।
কর্মশালাটি সকাল ৮টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বটতলী মডেল মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
আয়োজকরা জানান, নূরানী শিক্ষাব্যবস্থাকে আরও দক্ষ ও যুগোপযোগী করে গড়ে তুলতে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। তারা বলেন, “দক্ষতা অর্জনে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই।”
প্রশিক্ষণ কর্মশালায় সংশ্লিষ্ট সকল মুয়াল্লিমদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
এ বিষয়ে যোগাযোগের জন্য—
সভাপতি: মাওলানা বেলাল হোসাইন (০১৮৪৬১৩২৭৫৩)
সেক্রেটারি: মুফতী ফজলুর রহমান আজম (০১৬৮৬৬২৩৪১৭)