
মোঃ মনজুর হোসেন, নিজস্ব প্রতিবেদকঃ-
কেন্দ্রীয় ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। মাদ্রাসার পাঠ্যবইয়ে মদিনা শরীফ জিয়ারতসহ আহলে সুন্নত ওয়াল জামাআতের আকিদা পুনরায় সংযোজন, মব সন্ত্রাসে শহীদ মাওলানা ইমাম রইস উদ্দিনের হত্যার বিচার এবং চাকরিচ্যুত খতিব, শিক্ষক ও ব্যাংকারদের পুনর্বহালসহ বিভিন্ন দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।
বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর উত্তর-দক্ষিণ ও চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখা এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর উত্তরের সভাপতি আবদুর নূরী আল কাদেরী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় মহাসচিব জননেতা এস.ইউ.এম. আবদুস সামাদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি ইউনুস তৈয়বী, চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক আলী হোসেন এবং মহানগর উত্তরের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন মাহমুদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে উত্থাপিত ৬ দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান। একই সঙ্গে দাবি আদায় না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।