বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
Title :
Al Mansur Orphanage to Host Prestigious Hifz Completion Award Ceremony on April 18 হাটহাজারীর জামেয়া অদুদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় ভর্তি কার্যক্রম চলমান, আইডি কার্ড বিতরণ সম্পন্ন আল মানসুর এতিমখানায় হিফজ সমাপনী শিক্ষার্থীদের ক্রেস্ট ও পাগড়ী বিতরণ অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত হবে নববর্ষ ১৪৩৩ উপলক্ষে সাংবাদিকদের শুভেচ্ছা জানালেন দেলোয়ার হোসেন জামিরতলী দারুসসুন্নাহ ইসলামিয়া মাদ্রাসার সাবেক শিক্ষক হাফেজ গোলাম সারওয়ারের ইন্তেকাল কুষ্টিয়ায় আস্তানায় হামলা: পীরকে পিটিয়ে হত্যা, ভাঙচুর ও অগ্নিসংযোগ বন্দর ও একতরফা বাণিজ্য চুক্তি বাতিলসহ ৬ দফা দাবিতে ঢাকায় ইসলামী ফ্রন্টের বিক্ষোভ চট্টগ্রামে ইসলামী ফ্রন্টের মানববন্ধন ও সমাবেশ: ৬ দফা হাতীবান্ধায় নবনির্মিত ইউনিয়ন ভূমি অফিস ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন দৈনিক সংবাদ উন্মোচনে বিশেষ প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন রুপায়েত হোসেন

ডিমলায় তিস্তা নদীতে অবৈধভাবে বোমা মেশিন দিয়ে পাথর উত্তোলন: ৫ শ্রমিক আটক

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৫.৪১ অপরাহ্ণ
  • ১৬০ বার

মোঃ ইমরান আলী,স্টাফ রিপোর্টার নীলফামারী:

নীলফামারীর ডিমলা উপজেলার তিস্তা নদীতে অবৈধভাবে মেশিন বসিয়ে পাথর উত্তোলনের সময় পাঁচ শ্রমিককে আটক করেছে প্রশাসন। মঙ্গলবার (১০ মার্চ) ভোররাত প্রায় ৩টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন— মোঃ তাইজুল ইসলাম (৩৫), পিতা: মোহাম্মদ আলী; মোঃ মিজানুর রহমান (৩৫), পিতা: মশিয়ার রহমান; আব্দুল মান্নান (৩০), পিতা: নুর ইসলাম; অলিয়ার রহমান (৪০), পিতা: মফিজ উদ্দিন এবং তারিকুল ইসলাম (২১), পিতা: সাইফুল ইসলাম। তারা সবাই ডিমলা উপজেলার দক্ষিণ খড়িবাড়ী গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র তিস্তা নদীর বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে মেশিন বসিয়ে পাথর উত্তোলন করে আসছিল। এতে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়াসহ নদী তীরবর্তী এলাকা ও পরিবেশ হুমকির মুখে পড়ছে বলে অভিযোগ রয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে প্রশাসনের একটি দল অভিযান চালিয়ে ভোররাতে ঘটনাস্থল থেকে পাঁচ শ্রমিককে আটক করে।

আটক শ্রমিকরা জানান, তারা দৈনিক মজুরিভিত্তিক শ্রমিক হিসেবে কাজ করতেন এবং প্রতিদিন ৪০০ থেকে ৫০০ টাকা মজুরি পেতেন। তারা আরও জানান, মমিনুর, আনু, আরিফ, হাফিজুল, সম্রাট ও রাকিব নামের কয়েকজনের মালিকানাধীন মেশিনে তারা কাজ করতেন।

এ বিষয়ে ডিমলা থানার অফিসার ইনচার্জ জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিয়ম অনুযায়ী মামলা দায়ের করে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, তিস্তা নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

২০২৬ © দৈনিক সংবাদ উন্মোচন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Design by Raytahost.com