নিজস্ব প্রতিবেদক:
কবি ইমদাদুল হক (মিলন)-এর একমাত্র পুত্র তাহিয়ানুল হক মায়ান-এর প্রথম জন্মবার্ষিকী উপলক্ষে পরিবারে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়েছে। ২০২৫ সালের ২৪ আগস্ট জন্মগ্রহণকারী মায়ান জীবনের প্রথম বছর পূর্ণ করে নতুন এক অধ্যায়ে পদার্পণ করেছে।এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করা হয়েছে এবং দেশ-বিদেশে অবস্থানরত আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী, সাহিত্যপ্রেমী ও সর্বস্তরের মানুষের কাছে ছোট্ট মায়ানের সুস্থতা, দীর্ঘায়ু, সুন্দর ভবিষ্যৎ এবং নেক হায়াতের জন্য আন্তরিক দোয়া কামনা করা হয়েছে।কবি ইমদাদুল হক (মিলন) বলেন, “সন্তান আল্লাহর অমূল্য নিয়ামত। আমাদের প্রিয় মায়ানের জীবনের প্রতিটি পদক্ষেপ যেন আল্লাহর রহমত ও বরকতে আলোকিত হয়—এটাই আমাদের একমাত্র প্রার্থনা।”পরিবারের সদস্যরা আশা প্রকাশ করেন, সবার দোয়া ও ভালোবাসায় তাহিয়ানুল হক মায়ান একজন সৎ, আদর্শবান ও মানবিক মানুষ হিসেবে বেড়ে উঠবে এবং দেশ ও সমাজের কল্যাণে নিজেকে উৎসর্গ করতে সক্ষম হবে।