• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
আমিরাতে রেড অ্যালার্ট জারি, ঘন কুয়াশায় কমতে পারে দৃশ্যমানতা ইসরায়েলের নির্বাচনে সমানে-সমান নেতানিয়াহু-আইজেনকোট, ঝুলন্ত সংসদের আভাস নেতানিয়াহুর পরাজয় ঘোষণা ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রীর নেতানিয়াহু জোট এগিয়ে থাকলেও সরকার গঠনে চরম অনিশ্চয়তা অন্ধ্র-ওড়িশায় আছড়ে পড়লো ‘অর্ণব’, সরিয়ে নেওয়া হলো প্রায় দুই লাখ মানুষ মিরপুর-১-এ ফুটপাতের অবৈধ স্থাপনা ও দোকান উচ্ছেদ অভিযান চলছে বাণিজ্য ও বিনিয়োগের নতুন ক্ষেত্র উন্মোচনে আগ্রহী জাপান হাতীবান্ধা থেকে দৈনিক সংবাদ উন্মোচনের লালমনিরহাট জেলা প্রতিনিধি হলেন মোঃ নাজমুল হুদা ইয়েমেনের হুথিদের হামলা বন্ধে সৌদির ১০০ কোটি ডলারের প্রস্তাব! ২৮ অক্টোবরের রাশিফল: কোন রাশির ভাগ্যে কী আছে?

নিখোঁজের সাত দিন পর শিশুর বস্তাবন্দি ও খণ্ডিত মরদেহ উদ্ধার

মোঃ রিয়াজ উদ্দিন, নিজস্ব প্রতিবেদক:- / ৮২ Time View
Update : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

মোঃ রিয়াজ উদ্দিন, নিজস্ব প্রতিবেদকঃ-

পাবনা সদর উপজেলার দোগাছী কুলোনিয়া গ্রামে নিখোঁজের সাত দিন পর কামরুন্নাহার কলি (১০) নামের এক শিশুর বস্তাবন্দি ও খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে বাড়ির পাশের একটি ডোবায় বস্তাবন্দি অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। নিহত শিশুটি ওই গ্রামের কামাল প্রামাণিকের মেয়ে। পরিবার জানায়, গত বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাবার সঙ্গে বাজার থেকে ফেরার পর বাড়ির পাশ থেকে নিখোঁজ হয় সে। পরে বাড়ি থেকে কিছু দূরে তার স্যান্ডেল পাওয়া গেলেও শিশুটির কোনো সন্ধান না মেলায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল।

নিখোঁজের পর মেয়েটির সন্ধানের দাবিতে গতকাল মঙ্গলবার মানববন্ধনও করেছিলেন স্বজন ও সহপাঠীরা। শোকাহত পরিবারের অভিযোগ, নিখোঁজের পর পুলিশকে বেশ কিছু সম্ভাব্য তথ্য দেওয়া হলেও তারা যথাযথ তদন্ত করেনি। পূর্বশত্রুতা না থাকলেও স্থানীয় কেউ এ হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারে বলে ধারণা তাদের। জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানিয়েছেন শিশুটির বাবা। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, ঠিক কীভাবে শিশুটির মৃত্যু হয়েছে এবং কারা এর সঙ্গে জড়িত, তা শনাক্তে পুলিশের তদন্ত চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা