• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
আমিরাতে রেড অ্যালার্ট জারি, ঘন কুয়াশায় কমতে পারে দৃশ্যমানতা ইসরায়েলের নির্বাচনে সমানে-সমান নেতানিয়াহু-আইজেনকোট, ঝুলন্ত সংসদের আভাস নেতানিয়াহুর পরাজয় ঘোষণা ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রীর নেতানিয়াহু জোট এগিয়ে থাকলেও সরকার গঠনে চরম অনিশ্চয়তা অন্ধ্র-ওড়িশায় আছড়ে পড়লো ‘অর্ণব’, সরিয়ে নেওয়া হলো প্রায় দুই লাখ মানুষ মিরপুর-১-এ ফুটপাতের অবৈধ স্থাপনা ও দোকান উচ্ছেদ অভিযান চলছে বাণিজ্য ও বিনিয়োগের নতুন ক্ষেত্র উন্মোচনে আগ্রহী জাপান হাতীবান্ধা থেকে দৈনিক সংবাদ উন্মোচনের লালমনিরহাট জেলা প্রতিনিধি হলেন মোঃ নাজমুল হুদা ইয়েমেনের হুথিদের হামলা বন্ধে সৌদির ১০০ কোটি ডলারের প্রস্তাব! ২৮ অক্টোবরের রাশিফল: কোন রাশির ভাগ্যে কী আছে?

রতনেরখীলের ৫ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থী হতে চান সাইফুল ইসলাম

মোঃ রিয়াজ উদ্দিন, নিজস্ব প্রতিবেদক:- / ৭৪ Time View
Update : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

মোঃ রিয়াজ উদ্দিন, নিজস্ব প্রতিবেদকঃ-

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে লক্ষ্মীপুরের নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার ১১ নম্বর হাজিরপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন রতনেরখীল গ্রামের মো. সাইফুল ইসলাম।
এলাকার উন্নয়ন, সাধারণ মানুষের সেবা ও নাগরিক অধিকার নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, মানুষের ভালোবাসা, দোয়া ও সমর্থনকে শক্তি হিসেবে নিয়ে তিনি এলাকার মানুষের পাশে থাকতে চান। তাঁর প্রত্যাশা, নির্বাচিত হলে সুখে-দুঃখে ও বিভিন্ন প্রয়োজনে ওয়ার্ডবাসীর পাশে থেকে কাজ করবেন।
সাইফুল ইসলামের ঘোষিত অগ্রাধিকারগুলোর মধ্যে রয়েছে—রাস্তাঘাট ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, কৃষি ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, মাদকমুক্ত ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে কাজ করা এবং সবার জন্য সমান সুযোগ ও সেবা নিশ্চিত করার চেষ্টা।
তিনি বলেন, “আমি নেতা হতে নয়, জনগণের সেবক হতে চাই।”
এলাকার মানুষের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করে সাইফুল ইসলাম বলেন, সবার সহযোগিতা নিয়ে তিনি ওয়ার্ডের উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে নিজেকে সম্পৃক্ত করতে চান।
উল্লেখ্য, ২০২৬ সালে সরকারি গেজেটের মাধ্যমে লক্ষ্মীপুর জেলায় নতুন ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা গঠন করা হয়েছে। নবগঠিত উপজেলার অন্তর্ভুক্ত ইউনিয়নগুলোর মধ্যে হাজিরপাড়া ইউনিয়নও রয়েছে।
মো. সাইফুল ইসলাম
মেম্বার পদপ্রার্থী হওয়ার প্রত্যাশী
৫ নম্বর ওয়ার্ড, রতনেরখীল গ্রাম
১১ নম্বর হাজিরপাড়া ইউনিয়ন, চন্দ্রগঞ্জ, লক্ষ্মীপুর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা