মোঃ রিয়াজ উদ্দিন, নিজস্ব প্রতিবেদকঃ-
লক্ষ্মীপুরের রামগতিতে এসএসসি ও সমমান পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রামদয়াল বাজারস্থ আবদুল হাদী কলেজ অডিটোরিয়ামে ‘কৃতি ছাত্র-ছাত্রী সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬’ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগতি উপজেলা নির্বাহী অফিসার শেখ এহসান উদ্দিন এবং লক্ষ্মীপুর বার কাউন্সিলের সাবেক সভাপতি অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন।
অনুষ্ঠানে এসএসসি ও সমমান পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। এ সময় অতিথিরা কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতে উচ্চশিক্ষা ও কর্মজীবনে আরও সাফল্য অর্জনের জন্য বিভিন্ন দিকনির্দেশনা দেন।
বক্তারা বলেন, শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। তাদের মেধা, দক্ষতা ও নৈতিক শিক্ষার সমন্বয়ের মাধ্যমে একটি সুন্দর, সমৃদ্ধ ও উন্নত দেশ গড়ে তোলা সম্ভব। তাই পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও দেশপ্রেমের চর্চার ওপর গুরুত্বারোপ করেন তারা।
অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।