• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
আমিরাতে রেড অ্যালার্ট জারি, ঘন কুয়াশায় কমতে পারে দৃশ্যমানতা ইসরায়েলের নির্বাচনে সমানে-সমান নেতানিয়াহু-আইজেনকোট, ঝুলন্ত সংসদের আভাস নেতানিয়াহুর পরাজয় ঘোষণা ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রীর নেতানিয়াহু জোট এগিয়ে থাকলেও সরকার গঠনে চরম অনিশ্চয়তা অন্ধ্র-ওড়িশায় আছড়ে পড়লো ‘অর্ণব’, সরিয়ে নেওয়া হলো প্রায় দুই লাখ মানুষ মিরপুর-১-এ ফুটপাতের অবৈধ স্থাপনা ও দোকান উচ্ছেদ অভিযান চলছে বাণিজ্য ও বিনিয়োগের নতুন ক্ষেত্র উন্মোচনে আগ্রহী জাপান হাতীবান্ধা থেকে দৈনিক সংবাদ উন্মোচনের লালমনিরহাট জেলা প্রতিনিধি হলেন মোঃ নাজমুল হুদা ইয়েমেনের হুথিদের হামলা বন্ধে সৌদির ১০০ কোটি ডলারের প্রস্তাব! ২৮ অক্টোবরের রাশিফল: কোন রাশির ভাগ্যে কী আছে?

হাটহাজারী জামেয়া অদুদিয়া মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী ও বার্ষিক সভায় পুরস্কার বিতরণ

কাউছার হোসেন, নিজস্ব প্রতিবেদকঃ- / ১১৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

কাউছার হোসেন, নিজস্ব প্রতিবেদকঃ-

চট্টগ্রামের হাটহাজারী জামেয়া অদুদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ও বার্ষিক সভা উপলক্ষে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ হেলাল উদ্দীন আল-কাদেরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও মানবিক মূল্যবোধ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, শিক্ষার্থীদের ধর্মীয় ও নৈতিক শিক্ষার পাশাপাশি আধুনিক জ্ঞান-বিজ্ঞানেও দক্ষতা অর্জন করতে হবে। এর মাধ্যমে তারা নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ হেলাল উদ্দীন আল-কাদেরী শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, নৈতিক চরিত্র গঠন ও মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান জানান।
পরে বিভিন্ন বিষয়ে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণের সময় শিক্ষার্থী ও উপস্থিত অতিথিদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা