মোঃ তৌহিদুল ইসলাম, রিপোর্টার, নোয়াখালীঃ-
সাংগঠনিক দক্ষতা, আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে গাউসিয়া কমিটি বাংলাদেশ, নোয়াখালী জেলা শাখার কার্যক্রমকে এগিয়ে নিতে ভূমিকা রাখছেন সভাপতি হাজী মোহাম্মদ রফিকুল ইসলাম মঞ্জু চৌধুরী।
তাঁর নেতৃত্বে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)সহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক কর্মসূচি আয়োজনের পাশাপাশি আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শ ও মূল্যবোধকে সাধারণ মানুষের কাছে তুলে ধরতে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে।
সম্প্রতি তাঁর সৌজন্যে নোয়াখালীতে বর্ণাঢ্য জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত হয়। মাইজদীর পিটিআই গেট থেকে শুরু হওয়া জুলুছে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি ও আশেকানে রাসুল অংশ নেন। পরে মডেল মসজিদ প্রাঙ্গণে মিলাদ-কিয়াম ও আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়।
গাউসিয়া কমিটির নেতাকর্মীদের মতে, রফিকুল ইসলাম মঞ্জু চৌধুরীর নেতৃত্বে নোয়াখালী জেলা শাখার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হচ্ছে। ধর্মীয় কর্মসূচির পাশাপাশি মানবিক ও সামাজিক কর্মকাণ্ডেও সংগঠনকে সক্রিয় রাখার ওপর গুরুত্ব দিচ্ছেন তিনি।