মোঃ রাকিব হোসেন, বিশেষ প্রতিনিধি, নোয়াখালীঃ-
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার দেবপুর এলাকায় কুমিল্লা–চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। দুর্ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লা–চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের দেবপুর এলাকায় ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ হলে ওই নারী গুরুতর আহত হন। পরে তার মৃত্যু হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহত নারীর নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয়দের অভিযোগ, এ আঞ্চলিক মহাসড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। বেপরোয়া গতিতে যান চলাচল, ছোট যানবাহনের অনিয়ন্ত্রিত চলাচল এবং ট্রাফিক আইন যথাযথভাবে না মানার কারণে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।
তারা বলেন, সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে নিয়মিত নজরদারি, বেপরোয়া যান চলাচলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা এবং প্রয়োজনীয় সড়ক নিরাপত্তামূলক পদক্ষেপ জোরদার করা জরুরি।
সড়কে আর কোনো পরিবার যেন দুর্ঘটনায় আপনজন না হারায়—এ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।