মোঃ রিয়াজ উদ্দিন, সুবর্ণচর ( নোয়াখালী) প্রতিনিধিঃ-
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ৩ নম্বর চর ক্লার্ক ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন মোছাঃ জান্নাতুল ফেরদৌস লাভলী (বি.এস.এস.)।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তিনি সংরক্ষিত নারী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রত্যাশা ব্যক্ত করেছেন। এ উপলক্ষে তিনি স্থানীয় সর্বস্তরের জনগণের দোয়া ও ভালোবাসা কামনা করেছেন।
‘শিক্ষা, শান্তি ও উন্নয়ন’—এই তিনটি বিষয়কে গুরুত্ব দিয়ে এলাকার মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন জান্নাতুল ফেরদৌস লাভলী।
তিনি বলেন, নির্বাচিত হলে এলাকার নারী ও সাধারণ মানুষের কল্যাণে কাজ করার পাশাপাশি শিক্ষা, শান্তি ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখার চেষ্টা করবেন।
চর ক্লার্ক ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের ভোটারদের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগের মাধ্যমে নিজের প্রার্থিতার বিষয়টি তুলে ধরছেন তিনি।