• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
আমিরাতে রেড অ্যালার্ট জারি, ঘন কুয়াশায় কমতে পারে দৃশ্যমানতা ইসরায়েলের নির্বাচনে সমানে-সমান নেতানিয়াহু-আইজেনকোট, ঝুলন্ত সংসদের আভাস নেতানিয়াহুর পরাজয় ঘোষণা ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রীর নেতানিয়াহু জোট এগিয়ে থাকলেও সরকার গঠনে চরম অনিশ্চয়তা অন্ধ্র-ওড়িশায় আছড়ে পড়লো ‘অর্ণব’, সরিয়ে নেওয়া হলো প্রায় দুই লাখ মানুষ মিরপুর-১-এ ফুটপাতের অবৈধ স্থাপনা ও দোকান উচ্ছেদ অভিযান চলছে বাণিজ্য ও বিনিয়োগের নতুন ক্ষেত্র উন্মোচনে আগ্রহী জাপান হাতীবান্ধা থেকে দৈনিক সংবাদ উন্মোচনের লালমনিরহাট জেলা প্রতিনিধি হলেন মোঃ নাজমুল হুদা ইয়েমেনের হুথিদের হামলা বন্ধে সৌদির ১০০ কোটি ডলারের প্রস্তাব! ২৮ অক্টোবরের রাশিফল: কোন রাশির ভাগ্যে কী আছে?

জোরারগঞ্জে আখ চাষে সাফল্য, কৃষকের মুখে হাসি

মোঃ আরিফুল ইসলাম, বিশেষ প্রতিনিধি, বাংলাদেশঃ- / ৮২ Time View
Update : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

মোঃ আরিফুল ইসলাম, বিশেষ প্রতিনিধি, বাংলাদেশঃ-

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ এলাকায় বাড়ছে আখ চাষের জনপ্রিয়তা। অনাবাদি ও পতিত জমিকে কাজে লাগিয়ে আখ চাষ করে সাফল্যের মুখ দেখছেন স্থানীয় কৃষকরা। ফলন ভালো হওয়ায় কৃষকদের মুখে ফুটেছে স্বস্তি ও হাসি।
জোরারগঞ্জ গ্রামের উদ্যোক্তা মো. রিয়াজ এলাকায় আখ চাষে নতুন সম্ভাবনার সৃষ্টি করেছেন। তিনি নিজ উদ্যোগে পরিকল্পিতভাবে আখ চাষ শুরু করে ভালো ফলন ও সাফল্য অর্জন করেছেন। তার আখের ক্ষেত এখন স্থানীয় কৃষকদের পাশাপাশি পথচারীদেরও নজর কাড়ছে।
সবুজে ঘেরা আখের ক্ষেতজুড়ে এখন প্রাণের স্পন্দন। পরিচর্যায় ব্যস্ত কৃষকরা ভালো ফলনের প্রত্যাশায় দিন কাটাচ্ছেন। আখ চাষে তুলনামূলকভাবে লাভের সম্ভাবনা থাকায় স্থানীয় কৃষকদের মধ্যে এ চাষের প্রতি আগ্রহও বাড়ছে।
উদ্যোক্তা মো. রিয়াজ বলেন, কৃষিতে নতুন কিছু করার লক্ষ্য থেকেই তিনি আখ চাষে আগ্রহী হন। সঠিক পরিচর্যা ও পরিশ্রম করলে আখ চাষে ভালো ফলন ও আয় করা সম্ভব বলে তিনি মনে করেন। ভবিষ্যতে আরও বড় পরিসরে আখ চাষ করার পরিকল্পনাও রয়েছে তার।
স্থানীয় কৃষকদের আশা, কৃষি বিভাগের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা পাওয়া গেলে জোরারগঞ্জ এলাকায় আখ চাষ আরও সম্প্রসারিত হবে। এতে কৃষকের আয় বাড়ার পাশাপাশি স্থানীয় কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা