মোঃ মনজুর হোসেন, নিজস্ব প্রতিবেদকঃ-
ইসলামিক গবেষক ও কলামিস্ট হিসেবে অনলাইন দৈনিক সংবাদ উন্মোচন-এ নিয়োগ পেয়েছেন হযরত মাওলানা মুফতি ক্বারী মোহাম্মদ মঈন উদ্দিন আলম গাজী।
সম্প্রতি তাঁকে পত্রিকাটির ইসলামিক গবেষণা ও কলাম লেখালেখির সঙ্গে সম্পৃক্ত করে এ দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা গেছে। ধর্মীয় বিষয়, ইসলামী ইতিহাস-ঐতিহ্য, কোরআন-হাদিস, সমকালীন ধর্মীয় ভাবনা ও বিভিন্ন সামাজিক বিষয়ে গবেষণাধর্মী লেখা প্রকাশে তিনি ভূমিকা রাখবেন।
হযরত মাওলানা মুফতি ক্বারী মোহাম্মদ মঈন উদ্দিন আলম গাজী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ছতুরা শরিফের আলম বাড়ির সন্তান। তিনি ধর্মীয় শিক্ষার পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আরবি সাহিত্যে অনার্স এবং ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়, ঢাকা থেকে ফিকহ, হাদিস ও তাফসির বিষয়ে ট্রিপল কামিল (এমএ/মাস্টার্স) সম্পন্ন করেছেন। তাঁর দেওয়া জীবনবৃত্তান্ত অনুযায়ী, এসব পরীক্ষায় তিনি প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছেন।
এছাড়া তিনি ফুলতলি দারুল ক্বিরাত থেকে সাদিস জামাত সম্পন্ন করেন। দাখিল ও আলিম শিক্ষা সম্পন্ন করেন চাঁদপুরের ফরাযিকান্দি উয়েসীয়া কামিল মাদরাসা থেকে।
শিক্ষাজীবনের পাশাপাশি তিনি বিভিন্ন পেশাগত ও সেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। ছতুরা শরিফে নিজস্ব ইরিগেশন প্রজেক্ট ও ব্যবসার পরিচালক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি যশোরের আয়েশা এগ্রো প্রজেক্ট লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি হাসনাঈন উমরাহ ও হজ কাফেলার পরিচালক এবং নেদায়ে ইসলাম আহমাদীয়া মাদরাসা ও ইয়াতিমখানা কমপ্লেক্স, ছতুরা শরিফের পরিচালক হিসেবেও যুক্ত রয়েছেন।
শিক্ষা ও সেবামূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে তিনি নেদায়ে ইসলাম আবু কারী ফজলুর রহমান লতিফিয়া ক্বারীয়ানা মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও নাজিমের দায়িত্ব পালন করছেন।
দৈনিক সংবাদ উন্মোচনে তাঁর এই নিয়োগের মাধ্যমে পত্রিকাটির ইসলামিক গবেষণা ও ধর্মীয় কলাম বিভাগে গবেষণাধর্মী ও তথ্যভিত্তিক লেখালেখির পরিধি আরও বিস্তৃত হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।