মোঃ রিয়াজ উদ্দিন, নিজস্ব প্রতিবেদকঃ-
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার ঐতিহ্যবাহী চৌধুরী বাজারে অবস্থিত স্বপ্ন পূরণ সমিতি লিঃ। সদস্যদের সম্মিলিত প্রচেষ্টা, আস্থা ও মূল্যবান বিনিয়োগের মাধ্যমে পরিচালিত হচ্ছে সমিতির বিভিন্ন কার্যক্রম। এরই ধারাবাহিকতায় সমিতির অধীনে পরিচালিত দুটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের হালনাগাদ তথ্য সদস্য ও শুভানুধ্যায়ীদের অবগতির জন্য প্রকাশ করা হয়েছে।
বর্তমানে সমিতির পরিচালনায় রয়েছে মেসার্স স্বপ্ন পূরণ এন্টারপ্রাইজ ও স্বপ্ন পূরণ ট্রেড পয়েন্ট। মেসার্স স্বপ্ন পূরণ এন্টারপ্রাইজের প্রোপাইটর মোঃ দিদার হোসেন। অন্যদিকে স্বপ্ন পূরণ ট্রেড পয়েন্টের প্রোপাইটর মাহমুদুল হাছান।
সমিতির পরিচালনা পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে, সদস্যদের প্রতিটি বিনিয়োগ তাদের কাছে আমানতস্বরূপ। তাই সর্বোচ্চ স্বচ্ছতা, সততা ও নিষ্ঠার সঙ্গে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার বিষয়ে তারা প্রতিশ্রুতিবদ্ধ।
সদস্য ও শুভানুধ্যায়ীদের আস্থা, সহযোগিতা ও দোয়ার মাধ্যমে স্বপ্ন পূরণ সমিতির কার্যক্রম আরও এগিয়ে যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছে পরিচালনা পর্ষদ।