মোঃ রিয়াজ উদ্দিন, নিজস্ব প্রতিবেদকঃ-
২০২৬–২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়ায় প্রয়োজনীয় তথ্য ও সহযোগিতা দিতে হেল্প ডেস্ক চালু করেছে চৌমুহনী সরকারি সালেহ আহমেদ কলেজ ছাত্রদল।
ভর্তি-সংক্রান্ত বিভিন্ন তথ্য, প্রয়োজনীয় দিকনির্দেশনা এবং ভর্তি প্রক্রিয়ায় উদ্ভূত বিভিন্ন বিষয়ে সহযোগিতা পেতে শিক্ষার্থীরা এ হেল্প ডেস্কে যোগাযোগ করতে পারবেন। শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম সহজ ও সুশৃঙ্খল করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
চৌমুহনী সরকারি সালেহ আহমেদ কলেজ ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়, ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের প্রয়োজন অনুযায়ী তথ্য ও দিকনির্দেশনা দেওয়ার পাশাপাশি ভর্তি-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সার্বিক সহযোগিতা করা হবে।
আয়োজকরা বলেন, শিক্ষার্থীদের পাশে থাকা এবং তাদের কল্যাণে কাজ করার প্রত্যয় থেকেই এ হেল্প ডেস্ক পরিচালনা করা হচ্ছে। ভর্তি কার্যক্রম চলাকালে শিক্ষার্থীদের প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে হেল্প ডেস্কের কার্যক্রম অব্যাহত থাকবে।