• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
আমিরাতে রেড অ্যালার্ট জারি, ঘন কুয়াশায় কমতে পারে দৃশ্যমানতা ইসরায়েলের নির্বাচনে সমানে-সমান নেতানিয়াহু-আইজেনকোট, ঝুলন্ত সংসদের আভাস নেতানিয়াহুর পরাজয় ঘোষণা ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রীর নেতানিয়াহু জোট এগিয়ে থাকলেও সরকার গঠনে চরম অনিশ্চয়তা অন্ধ্র-ওড়িশায় আছড়ে পড়লো ‘অর্ণব’, সরিয়ে নেওয়া হলো প্রায় দুই লাখ মানুষ মিরপুর-১-এ ফুটপাতের অবৈধ স্থাপনা ও দোকান উচ্ছেদ অভিযান চলছে বাণিজ্য ও বিনিয়োগের নতুন ক্ষেত্র উন্মোচনে আগ্রহী জাপান হাতীবান্ধা থেকে দৈনিক সংবাদ উন্মোচনের লালমনিরহাট জেলা প্রতিনিধি হলেন মোঃ নাজমুল হুদা ইয়েমেনের হুথিদের হামলা বন্ধে সৌদির ১০০ কোটি ডলারের প্রস্তাব! ২৮ অক্টোবরের রাশিফল: কোন রাশির ভাগ্যে কী আছে?

হাটহাজারী অদুদিয়া মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের সবক অনুষ্ঠান

মাওলানা মুহাম্মদ হেলাল উদ্দিন আল- কাদেরী, ইসলামিক গবেষক ও কলামিস্টঃ- / ২১৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

মাওলানা মুহাম্মদ হেলাল উদ্দিন আল- কাদেরী, ইসলামিক গবেষক ও কলামিস্টঃ-

চট্টগ্রামের হাটহাজারী জামেয়া অদুদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় আলিম প্রথম বর্ষের শিক্ষার্থীদের সবক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় মাদরাসার অডিটরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শ্রেণিশিক্ষক ও প্রভাষক মাওলানা মোহাম্মদ আবুল হাশেমের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ হেলাল উদ্দীন আলকাদেরী।
অনুষ্ঠানে আলিম প্রথম বর্ষের শিক্ষার্থীদের সবক প্রদান করেন উপাধ্যক্ষ মাওলানা জাকের আহমদ সিদ্দিকী। পরে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন মাদরাসার বিভিন্ন বিভাগের শিক্ষকরা।
এ সময় বক্তব্য দেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক খুরশিদ আলম, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ম. জ. ম. আব্দুল ওহাব, আরবি বিভাগের সহকারী অধ্যাপক মাওলানা মোহাম্মদ শাব্বির আহমদ, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক হারুনুর রশিদ চৌধুরী, আরবি বিভাগের প্রভাষক মকবুল আহমদ, ইংরেজি বিভাগের প্রভাষক চম্পা মল্লিক, আরবি বিভাগের প্রভাষক মাওলানা মোহাম্মদ শফিউল ইসলাম, বাংলা বিভাগের প্রভাষক সৈয়্যদা ফাতেমা জোহরা সুমী, আরবি বিভাগের প্রভাষক তাওহীদুল ইসলামসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা, নৈতিকতা ও আদর্শিক শিক্ষার প্রতি গুরুত্বারোপ করেন। একই সঙ্গে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় ও মানবিক মূল্যবোধ চর্চার মাধ্যমে নিজেদের যোগ্য ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে মাদরাসার শিক্ষকবৃন্দের পাশাপাশি আলিম প্রথম বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা