মোঃ নিশাত নিহাল, বিশেষ প্রতিনিধি, ঢাকাঃ-
রাজধানীর মোহাম্মদপুরস্থ কাদেরিয়া তৈয়্যেবিয়া কামিল মাদ্রাসায় ২০২৬–২০২৭ শিক্ষাবর্ষে আলিম প্রথম বর্ষে ভর্তিকৃত নবাগত শিক্ষার্থীদের নিয়ে ‘নবীনবরণ ও সবক অনুষ্ঠান–২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মুহাম্মদ জসিম উদ্দিন আল-আজহারী, উপাধ্যক্ষ মুফতি আবুল কাশেম মুহাম্মদ ফজলুল হক, সম্মানিত শিক্ষকবৃন্দ, নবাগত শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে তাঁদের নতুন শিক্ষাজীবনের সফলতা, নৈতিক ও আদর্শিক বিকাশ এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।
বক্তারা বলেন, শিক্ষার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ ও আদর্শিক চেতনা ধারণ করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। নিয়মিত অধ্যয়ন, শিক্ষকদের প্রতি সম্মান এবং প্রতিষ্ঠানের শৃঙ্খলা মেনে চলার মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান ও চরিত্র গঠনে মনোযোগী হওয়ার আহ্বান জানানো হয়।
সবক অনুষ্ঠানের মাধ্যমে নবাগত শিক্ষার্থীদের নতুন শিক্ষাবর্ষের আনুষ্ঠানিক শিক্ষাযাত্রার সূচনা হয়। শিক্ষক-শিক্ষার্থী ও নবীনদের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়।