• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
আমিরাতে রেড অ্যালার্ট জারি, ঘন কুয়াশায় কমতে পারে দৃশ্যমানতা ইসরায়েলের নির্বাচনে সমানে-সমান নেতানিয়াহু-আইজেনকোট, ঝুলন্ত সংসদের আভাস নেতানিয়াহুর পরাজয় ঘোষণা ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রীর নেতানিয়াহু জোট এগিয়ে থাকলেও সরকার গঠনে চরম অনিশ্চয়তা অন্ধ্র-ওড়িশায় আছড়ে পড়লো ‘অর্ণব’, সরিয়ে নেওয়া হলো প্রায় দুই লাখ মানুষ মিরপুর-১-এ ফুটপাতের অবৈধ স্থাপনা ও দোকান উচ্ছেদ অভিযান চলছে বাণিজ্য ও বিনিয়োগের নতুন ক্ষেত্র উন্মোচনে আগ্রহী জাপান হাতীবান্ধা থেকে দৈনিক সংবাদ উন্মোচনের লালমনিরহাট জেলা প্রতিনিধি হলেন মোঃ নাজমুল হুদা ইয়েমেনের হুথিদের হামলা বন্ধে সৌদির ১০০ কোটি ডলারের প্রস্তাব! ২৮ অক্টোবরের রাশিফল: কোন রাশির ভাগ্যে কী আছে?

রামগতি আহমদিয়া ডিগ্রি কলেজে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ

মোঃ রিয়াজ উদ্দিন, নিজস্ব প্রতিবেদক:- / ১১৬ Time View
Update : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

মোঃ রিয়াজ উদ্দিন, নিজস্ব প্রতিবেদকঃ-

নতুন স্বপ্ন, প্রত্যাশা ও সম্ভাবনার হাতছানি নিয়ে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে রামগতি আহমদিয়া ডিগ্রি কলেজে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়েছে। নবীনদের পদচারণায় এদিন প্রাণবন্ত হয়ে ওঠে কলেজ ক্যাম্পাস।
নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাতে আয়োজিত অনুষ্ঠানে তাদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পাশাপাশি কলেজ গভর্নিং বডির সভাপতি মালিক মোহাম্মদ সাঈদ-এর অর্থায়নে নবীন শিক্ষার্থীদের জন্য মিষ্টিমুখের আয়োজন করা হয়। তাঁর এ উদ্যোগে অনুষ্ঠানে যোগ হয় বাড়তি আনন্দ ও উৎসবের আমেজ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ মনির উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌরনীতি ও সুশাসন বিভাগের সহকারী অধ্যাপক মো. ইসমাইল।
এ সময় কলেজ গভর্নিং বডির বিদ্যুৎসাহী সদস্য, অভিভাবক প্রতিনিধি এবং বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা নবীন শিক্ষার্থীদের কলেজের নিয়ম-শৃঙ্খলা মেনে মনোযোগের সঙ্গে পড়াশোনা করার পাশাপাশি নৈতিক মূল্যবোধ ও মানবিক গুণাবলি অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। তারা শিক্ষার্থীদের জ্ঞান, সততা, শৃঙ্খলা ও নৈতিকতার সমন্বয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
বক্তারা বলেন, শিক্ষাজীবন শুধু প্রাতিষ্ঠানিক জ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়; একজন শিক্ষার্থীকে ভবিষ্যতের দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতেও শিক্ষাপ্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নবীন শিক্ষার্থীদের সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন তারা।
ফুল দিয়ে বরণ ও মিষ্টিমুখের মধ্য দিয়ে নতুন শিক্ষার্থীদের কলেজজীবনের আনুষ্ঠানিক পথচলা শুরু হয়। অনুষ্ঠানে নবীনদের মধ্যে ছিল উৎসাহ-উদ্দীপনা ও আনন্দের আবহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা