মোঃ মনজুর হোসেন, নিজস্ব প্রতিবেদক:-
আজ ২৮ সেপ্টেম্বর। মাদ্রাসা শিক্ষক মোঃ নোমান উদ্দিন ও মিশু আক্তারের আদরের সন্তান মুরসালিন আয়মানের দ্বিতীয় জন্মদিন। ২০২৪ সালের এই দিনে মহান আল্লাহর অশেষ রহমতে পৃথিবীর আলো দেখেছিল ছোট্ট মুরসালিন। দেখতে দেখতে জীবনের দুটি বছর পূর্ণ করে তৃতীয় বছরে পা রাখল সে।
সন্তানের জন্মদিন ঘিরে বাবা মোঃ নোমান উদ্দিন বলেন, “আলহামদুলিল্লাহ! আমার কলিজার টুকরা মুরসালিন আয়মানের আজ দ্বিতীয় জন্মদিন। তার মিষ্টি হাসিই আমাদের পৃথিবী। তার প্রতিটি হাসি ও আনন্দ আমাদের জীবনে নতুন আশার আলো জাগায়।”
তিনি আরও বলেন, সন্তানের সুন্দর ভবিষ্যৎ ও নেক জীবন কামনায় সবার কাছে দোয়া চাই। মহান আল্লাহ যেন মুরসালিন আয়মানকে নেক হায়াত, সুস্থ ও সুন্দর জীবন দান করেন এবং তাকে দ্বীনদার, সৎ ও ভালো মানুষ হিসেবে কবুল করেন।
মুরসালিন আয়মানের দ্বিতীয় জন্মদিনে পরিবারের পক্ষ থেকে আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও সকলের কাছে তার জন্য আন্তরিক দোয়া কামনা করা হয়েছে।
পিতা: মাদ্রাসা শিক্ষক মোঃ নোমান উদ্দিন
মাতা: মিশু আক্তার