মোঃ রিয়াজ উদ্দিন, নিজস্ব প্রতিবেদকঃ-
লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে Easy Fast Courier Services Limited-এর নতুন শাখা। আগামী ২ অক্টোবর ২০২৬, শুক্রবার এ শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হবে।
উপজেলার সৈয়দ মৌলভীবাজার এলাকায় প্রতিষ্ঠিত নতুন এ শাখার মাধ্যমে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জন্য কুরিয়ার সেবা আরও সহজ, দ্রুত ও নির্ভরযোগ্য করার উদ্যোগ নেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, রামগতিতে নতুন শাখা চালুর ফলে উপজেলার মানুষ পার্সেল ও বিভিন্ন ধরনের পণ্য পরিবহনে আরও সহজে কুরিয়ার সেবা গ্রহণের সুযোগ পাবেন। বিশেষ করে স্থানীয় ব্যবসায়ী ও অনলাইনভিত্তিক উদ্যোক্তাদের জন্য এ সেবা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
উদ্বোধন উপলক্ষে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী, শুভানুধ্যায়ী, আত্মীয়-স্বজনসহ সর্বস্তরের মানুষের উপস্থিতি ও দোয়া কামনা করা হয়েছে।
প্রতিষ্ঠানটির পরিচালনায় রয়েছেন আল আমিন খান সজিব।
ঠিকানা: সৈয়দ মৌলভীবাজার, রামগতি, লক্ষ্মীপুর।