• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
আমিরাতে রেড অ্যালার্ট জারি, ঘন কুয়াশায় কমতে পারে দৃশ্যমানতা ইসরায়েলের নির্বাচনে সমানে-সমান নেতানিয়াহু-আইজেনকোট, ঝুলন্ত সংসদের আভাস নেতানিয়াহুর পরাজয় ঘোষণা ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রীর নেতানিয়াহু জোট এগিয়ে থাকলেও সরকার গঠনে চরম অনিশ্চয়তা অন্ধ্র-ওড়িশায় আছড়ে পড়লো ‘অর্ণব’, সরিয়ে নেওয়া হলো প্রায় দুই লাখ মানুষ মিরপুর-১-এ ফুটপাতের অবৈধ স্থাপনা ও দোকান উচ্ছেদ অভিযান চলছে বাণিজ্য ও বিনিয়োগের নতুন ক্ষেত্র উন্মোচনে আগ্রহী জাপান হাতীবান্ধা থেকে দৈনিক সংবাদ উন্মোচনের লালমনিরহাট জেলা প্রতিনিধি হলেন মোঃ নাজমুল হুদা ইয়েমেনের হুথিদের হামলা বন্ধে সৌদির ১০০ কোটি ডলারের প্রস্তাব! ২৮ অক্টোবরের রাশিফল: কোন রাশির ভাগ্যে কী আছে?

দারুল ইছলাহ্ ছাইফুলিয়া মডেল মাদ্রাসায় দ্বিতীয় সেমিস্টারের ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

আলহাজ্ব হযরত মাওলানা মুফতি মোঃ জাহাঙ্গীর আলম , ইসলামিক লেখক ও গবেষকঃ- / ৬৫ Time View
Update : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

আলহাজ্ব হযরত মাওলানা মুফতি মোঃ জাহাঙ্গীর আলম , ইসলামিক লেখক ও গবেষকঃ-

ময়মনসিংহ নগরীর শম্ভুগঞ্জ গোলচত্বর এলাকায় অবস্থিত দারুল ইছলাহ্ ছাইফুলিয়া মডেল মাদ্রাসায় দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন এবং কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা ও পরিচালক আলহাজ্ব হযরত মাওলানা মুফতি মো. জাহাঙ্গীর আলম।
এ সময় তিনি শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার পাশাপাশি নৈতিকতা, আদর্শ ও দ্বীনি শিক্ষায় নিজেদের সমৃদ্ধ করার আহ্বান জানান। পরীক্ষায় ভালো ফল অর্জনকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তিনি ভবিষ্যতেও সাফল্যের ধারা অব্যাহত রাখতে নিয়মিত অধ্যয়ন ও কঠোর পরিশ্রমের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক মণ্ডলীর সদস্যরা এবং বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণকে ঘিরে শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও কৃতিত্বের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাদের লেখাপড়ার প্রতি আরও উৎসাহিত করা হয়। মাদ্রাসার শিক্ষা কার্যক্রমের উত্তরোত্তর সাফল্য ও সংশ্লিষ্ট সবার মেহনত কবুলের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা