• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
আমিরাতে রেড অ্যালার্ট জারি, ঘন কুয়াশায় কমতে পারে দৃশ্যমানতা ইসরায়েলের নির্বাচনে সমানে-সমান নেতানিয়াহু-আইজেনকোট, ঝুলন্ত সংসদের আভাস নেতানিয়াহুর পরাজয় ঘোষণা ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রীর নেতানিয়াহু জোট এগিয়ে থাকলেও সরকার গঠনে চরম অনিশ্চয়তা অন্ধ্র-ওড়িশায় আছড়ে পড়লো ‘অর্ণব’, সরিয়ে নেওয়া হলো প্রায় দুই লাখ মানুষ মিরপুর-১-এ ফুটপাতের অবৈধ স্থাপনা ও দোকান উচ্ছেদ অভিযান চলছে বাণিজ্য ও বিনিয়োগের নতুন ক্ষেত্র উন্মোচনে আগ্রহী জাপান হাতীবান্ধা থেকে দৈনিক সংবাদ উন্মোচনের লালমনিরহাট জেলা প্রতিনিধি হলেন মোঃ নাজমুল হুদা ইয়েমেনের হুথিদের হামলা বন্ধে সৌদির ১০০ কোটি ডলারের প্রস্তাব! ২৮ অক্টোবরের রাশিফল: কোন রাশির ভাগ্যে কী আছে?

রামগতির চৌধুরী বাজারে সদস্যদের বিনিয়োগে এগিয়ে যাচ্ছে ‘স্বপ্ন পূরণ সমিতি’

মোঃ রিয়াজ উদ্দিন, নিজস্ব প্রতিবেদক:- / ৭৬ Time View
Update : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

মোঃ রিয়াজ উদ্দিন, নিজস্ব প্রতিবেদকঃ-

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার ঐতিহ্যবাহী চৌধুরী বাজারে সদস্যদের সম্মিলিত প্রচেষ্টা, আস্থা ও বিনিয়োগের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করে আসছে স্বপ্ন পূরণ সমিতি লিমিটেড। সদস্যদের অর্থনৈতিক অংশগ্রহণকে ভিত্তি করে সমিতির অধীনে পরিচালিত হচ্ছে বিভিন্ন ব্যবসায়িক কার্যক্রম।

এরই ধারাবাহিকতায় সমিতির অধীনে পরিচালিত দুটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের হালনাগাদ তথ্য সদস্য ও শুভানুধ্যায়ীদের অবগতির জন্য প্রকাশ করা হয়েছে।
সমিতির পরিচালনায় বর্তমানে রয়েছে মেসার্স স্বপ্ন পূরণ এন্টারপ্রাইজ ও স্বপ্ন পূরণ ট্রেড পয়েন্ট। মেসার্স স্বপ্ন পূরণ এন্টারপ্রাইজের প্রোপাইটর মো. দিদার হোসেন। অপরদিকে, স্বপ্ন পূরণ ট্রেড পয়েন্টের প্রোপাইটর মাহমুদুল হাছান।
সমিতির পরিচালনা পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে, সদস্যদের প্রতিটি বিনিয়োগ তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমানতস্বরূপ। তাই সদস্যদের আস্থা অক্ষুণ্ন রাখতে সর্বোচ্চ স্বচ্ছতা, সততা ও নিষ্ঠার সঙ্গে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার বিষয়ে তারা প্রতিশ্রুতিবদ্ধ।
পরিচালনা পর্ষদ আরও জানায়, সদস্য ও শুভানুধ্যায়ীদের আস্থা, সহযোগিতা ও দোয়া স্বপ্ন পূরণ সমিতির কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সবার সহযোগিতা নিয়ে সমিতির ব্যবসায়িক কার্যক্রম ভবিষ্যতে আরও সম্প্রসারিত ও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করেছে কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা