স্টাফ রিপোর্টার:-
জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা ইউনিটের নেতৃবৃন্দের সঙ্গে উপজেলা কমিটির নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৩০ সেপ্টেম্বর বিকেলে জেলা ইউনিটের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা ইউনিটের সভাপতি এম. মাসুদুর রহমান মিলনের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন জেলা ইউনিটের সহ-সভাপতি বোরহান উদ্দিন তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ একদিল হোসেন, সাংগঠনিক সম্পাদক মহিদুল ইসলাম মানিক ও প্রচার সম্পাদক শাহ আলম সরকার।
এ সময় মির্জাপুর উপজেলা কমিটির সভাপতি মিজানুর রহমান, কালিহাতী উপজেলা কমিটির সভাপতি সৈয়দ মহসিন হাবিব সবুজ, ধনবাড়ী উপজেলা কমিটির সভাপতি ইমাম হাসান সোহান, নাগরপুর উপজেলা কমিটির সভাপতি মোঃ আনোয়ার হোসেন, ঘাটাইল উপজেলা কমিটির সভাপতি ইয়ামিন হাসান, কালিহাতী উপজেলা কমিটির সাধারণ সম্পাদক বিপ্লব সরকার, ভূঞাপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মামুন সরকার, বাসাইল উপজেলা কমিটির আহ্বায়ক জিয়ারত হক জুয়েল, দেলদুয়ার উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মফিজুর রহমান খান, নাগরপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আজিজুল হক বাবু, মধুপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক নাজমুল হক, এলেঙ্গা ইউনিটের ভারপ্রাপ্ত সভাপতি আশরাফুল ইসলাম পাপন ও সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ শিকদারসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় জাতীয় সাংবাদিক সংস্থার জেলা ও উপজেলা পর্যায়ের সাংগঠনিক কার্যক্রমসহ বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় ও আলোচনা করা হয়।