মোঃ নাজমুল হুদা, হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি:-
সারাদেশের ন্যায় লালমনিরহাটের হাতীবান্ধায় ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা দ্বীপ জন মিত্রের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোশারফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা হারুন মিয়া।
সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফিরোজুল ইসলাম। এ সময় অন্যান্যদের মধ্যে উপজেলা সমবায় কর্মকর্তা ইউনুস আলী, উপজেলা নির্বাচন কর্মকর্তা ফারুক আহমেদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা প্রবীণদের অধিকার, মর্যাদা, সামাজিক নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।