• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
আমিরাতে রেড অ্যালার্ট জারি, ঘন কুয়াশায় কমতে পারে দৃশ্যমানতা ইসরায়েলের নির্বাচনে সমানে-সমান নেতানিয়াহু-আইজেনকোট, ঝুলন্ত সংসদের আভাস নেতানিয়াহুর পরাজয় ঘোষণা ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রীর নেতানিয়াহু জোট এগিয়ে থাকলেও সরকার গঠনে চরম অনিশ্চয়তা অন্ধ্র-ওড়িশায় আছড়ে পড়লো ‘অর্ণব’, সরিয়ে নেওয়া হলো প্রায় দুই লাখ মানুষ মিরপুর-১-এ ফুটপাতের অবৈধ স্থাপনা ও দোকান উচ্ছেদ অভিযান চলছে বাণিজ্য ও বিনিয়োগের নতুন ক্ষেত্র উন্মোচনে আগ্রহী জাপান হাতীবান্ধা থেকে দৈনিক সংবাদ উন্মোচনের লালমনিরহাট জেলা প্রতিনিধি হলেন মোঃ নাজমুল হুদা ইয়েমেনের হুথিদের হামলা বন্ধে সৌদির ১০০ কোটি ডলারের প্রস্তাব! ২৮ অক্টোবরের রাশিফল: কোন রাশির ভাগ্যে কী আছে?

ইসলামাবাদ অভিমুখে ইমরান খানের দলের লংমার্চ শুরু আজ

মোঃ ইয়াছিন আরাফাত, বিশেষ প্রতিনিধিঃ- / ৬৩ Time View
Update : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

মোঃ ইয়াছিন আরাফাত, বিশেষ প্রতিনিধিঃ-

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ইসলামাবাদ অভিমুখী লংমার্চের প্রথম ধাপ আজ রোববার (৪ অক্টোবর) শুরু হচ্ছে। খাইবার পাখতুনখোয়ার লাক্কি মারওয়াতের গান্দি চৌক থেকে দুপুর ১টায় এ কর্মসূচি শুরু করার ঘোষণা দিয়েছেন প্রদেশটির মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি।
কর্মসূচিতে ট্যাংক, ডেরা ইসমাইল খান, দক্ষিণ ও উত্তর ওয়াজিরিস্তান, বান্নু এবং লাক্কি মারওয়াত থেকে আসা মিছিল যোগ দেওয়ার কথা রয়েছে। ঘোষিত সূচি অনুযায়ী, প্রথম দিন রাতে মিছিলটি কারাকের কাছে অবস্থান করবে। এরপর পর্যায়ক্রমে কোহাট, পেশোয়ারসহ বিভিন্ন এলাকা অতিক্রম করে ইসলামাবাদের দিকে এগিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।
ইমরান খানের মুক্তির দাবিসহ বিভিন্ন রাজনৈতিক দাবিতে এ লংমার্চের কর্মসূচি নেওয়া হয়েছে। এর আগে ২৭ সেপ্টেম্বর লংমার্চটি হওয়ার কথা থাকলেও পরে তা ৪ অক্টোবর পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়।
এদিকে লংমার্চ ঘিরে পাকিস্তান সরকার ও পিটিআইয়ের মধ্যে উত্তেজনা বাড়ছে। সরকারের সঙ্গে বিরোধীদের সাম্প্রতিক আলোচনা কোনো সমঝোতায় পৌঁছায়নি। প্রধানমন্ত্রী রাজনৈতিকবিষয়ক উপদেষ্টা রানা সানাউল্লাহ স্পষ্ট জানিয়েছেন, পিটিআইয়ের লংমার্চকে ইসলামাবাদে প্রবেশ করতে দেওয়া হবে না।
লংমার্চ মোকাবিলায় ইসলামাবাদ ও পাঞ্জাবের বিভিন্ন এলাকায় রেঞ্জার্স মোতায়েনের মেয়াদও বাড়ানো হয়েছে। ১৫ অক্টোবর পর্যন্ত তাদের মোতায়েন রাখার সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক ও প্রবেশপথে কনটেইনার বসিয়ে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
অন্যদিকে, পিটিআইয়ের পক্ষ থেকে বলা হয়েছে, এটি একটি রাজনৈতিক কর্মসূচি এবং শান্তিপূর্ণভাবেই লংমার্চ পরিচালনা করা হবে। তবে ইসলামাবাদে প্রবেশের পথে সরকারি বাধা এবং নিরাপত্তাব্যবস্থা ঘিরে পরিস্থিতি কোন দিকে যায়, তা নিয়ে পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা