মোঃ মনজুর হোসেন, নিজস্ব প্রতিবেদকঃ-
নিখাঁদ ভালোবাসা ও শ্রদ্ধার বহিঃপ্রকাশে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার রাস্তার হাট হাজী আবদুল গফুর মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণির শিক্ষার্থীদের উদ্যোগে এক ব্যতিক্রমী ক্ষুদ্র আয়োজন করা হয়েছে।
শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে নবম শ্রেণির শিক্ষার্থীরা প্রিয় শিক্ষকদের নিয়ে কেক কাটার আয়োজন করে। এ সময় শিক্ষার্থীদের ভালোবাসা ও আন্তরিকতায় বিদ্যালয়ে এক আনন্দঘন ও আবেগময় পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রিয় শিক্ষকদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে শিক্ষার্থীরা দিবসটি উদযাপন করে।
শিক্ষক দিবসের এমন আয়োজন শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদের সম্পর্ক আরও গভীর ও সৌহার্দ্যপূর্ণ করে তুলেছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।