মোঃ রিয়াজ উদ্দিন, নিজস্ব প্রতিবেদকঃ-
বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার ঐতিহ্যবাহী চর আফজল আজাদ মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) বিদ্যালয় প্রাঙ্গণে দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষ থেকে শিক্ষক-শিক্ষিকাদের বিভিন্ন ধরনের পুরস্কার প্রদান করা হয়। প্রিয় শিক্ষকদের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানাতে শিক্ষার্থীদের এ উদ্যোগ অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চর আফজল আজাদ মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মানজুর আহমেদ। বিশেষ উপস্থিতি হিসেবে ছিলেন সহকারী প্রধান শিক্ষক মিজানুর রহমান। এছাড়া বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীদের এমন ভালোবাসা ও সম্মাননায় শিক্ষক-শিক্ষার্থীর আন্তরিক সম্পর্কের এক সুন্দর দৃষ্টান্ত ফুটে ওঠে। আনন্দঘন পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠান শিক্ষার্থীদের কাছে দিনটিকে করে তোলে স্মরণীয়।