• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
আমিরাতে রেড অ্যালার্ট জারি, ঘন কুয়াশায় কমতে পারে দৃশ্যমানতা ইসরায়েলের নির্বাচনে সমানে-সমান নেতানিয়াহু-আইজেনকোট, ঝুলন্ত সংসদের আভাস নেতানিয়াহুর পরাজয় ঘোষণা ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রীর নেতানিয়াহু জোট এগিয়ে থাকলেও সরকার গঠনে চরম অনিশ্চয়তা অন্ধ্র-ওড়িশায় আছড়ে পড়লো ‘অর্ণব’, সরিয়ে নেওয়া হলো প্রায় দুই লাখ মানুষ মিরপুর-১-এ ফুটপাতের অবৈধ স্থাপনা ও দোকান উচ্ছেদ অভিযান চলছে বাণিজ্য ও বিনিয়োগের নতুন ক্ষেত্র উন্মোচনে আগ্রহী জাপান হাতীবান্ধা থেকে দৈনিক সংবাদ উন্মোচনের লালমনিরহাট জেলা প্রতিনিধি হলেন মোঃ নাজমুল হুদা ইয়েমেনের হুথিদের হামলা বন্ধে সৌদির ১০০ কোটি ডলারের প্রস্তাব! ২৮ অক্টোবরের রাশিফল: কোন রাশির ভাগ্যে কী আছে?

গুণী শিক্ষকদের সম্মাননায় জামেয়া অদুদিয়ায় ফাতেহায়ে ইয়াজদাহমের আয়োজন

মাওলানা মুহাম্মদ হেলাল উদ্দিন আল- কাদেরী, ইসলামী গবেষক ও কলামিস্টঃ- / ৭২ Time View
Update : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

মাওলানা মুহাম্মদ হেলাল উদ্দিন আল- কাদেরী, ইসলামী গবেষক ও কলামিস্টঃ-

পবিত্র ফাতেহায়ে ইয়াজদাহম উপলক্ষে হাটহাজারী পৌরসভাধীন জামেয়া অদুদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় আলোচনা সভা, মিলাদ-কিয়াম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মাদরাসার পাঁচজন সাবেক শিক্ষককে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
সম্মাননা পাওয়া সাবেক শিক্ষকরা হলেন—আলহাজ্ব মাওলানা হাবিব আহমদ মুনিরী, সাবেক প্রভাষক (আরবি); আলহাজ্ব মাওলানা মোহাম্মদ ফারুক আহমেদ মুনিরী, সাবেক প্রভাষক (আরবি); মাওলানা আবুল কালাম আজাদ, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ; হাফেজ মাওলানা মোহাম্মদ ইয়াকুব হোসাইন আলকাদেরী, সাবেক হেফজ শিক্ষক এবং হাফেজ ক্বারী মাওলানা নুর মোহাম্মদ আলকাদেরী, সাবেক হেফজ শিক্ষক।
অনুষ্ঠানে জামেয়া অদুদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুফতি মুহাম্মদ হেলাল উদ্দিন আল কাদেরীসহ মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী, সাবেক শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় অধ্যক্ষ সম্মাননা পাওয়া সাবেক শিক্ষকদের হাতে ক্রেস্ট তুলে দেন।
সাবেক শিক্ষকদের দীর্ঘদিনের শিক্ষা ও দ্বীনি খেদমত এবং মাদরাসার উন্নয়ন ও শিক্ষাক্ষেত্রে তাঁদের অবদানের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানানো হয়। তাঁদের সম্মাননা প্রদানকে ঘিরে অনুষ্ঠানে আবেগঘন ও আনন্দমুখর পরিবেশের সৃষ্টি হয়।
আলোচনা সভা শেষে মিলাদ-কিয়াম ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, সাবেক শিক্ষকসহ সংশ্লিষ্টরা অংশ নেন।
উল্লেখ্য, জামেয়া অদুদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা হাটহাজারী পৌরসভায় অবস্থিত একটি ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা