• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
আমিরাতে রেড অ্যালার্ট জারি, ঘন কুয়াশায় কমতে পারে দৃশ্যমানতা ইসরায়েলের নির্বাচনে সমানে-সমান নেতানিয়াহু-আইজেনকোট, ঝুলন্ত সংসদের আভাস নেতানিয়াহুর পরাজয় ঘোষণা ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রীর নেতানিয়াহু জোট এগিয়ে থাকলেও সরকার গঠনে চরম অনিশ্চয়তা অন্ধ্র-ওড়িশায় আছড়ে পড়লো ‘অর্ণব’, সরিয়ে নেওয়া হলো প্রায় দুই লাখ মানুষ মিরপুর-১-এ ফুটপাতের অবৈধ স্থাপনা ও দোকান উচ্ছেদ অভিযান চলছে বাণিজ্য ও বিনিয়োগের নতুন ক্ষেত্র উন্মোচনে আগ্রহী জাপান হাতীবান্ধা থেকে দৈনিক সংবাদ উন্মোচনের লালমনিরহাট জেলা প্রতিনিধি হলেন মোঃ নাজমুল হুদা ইয়েমেনের হুথিদের হামলা বন্ধে সৌদির ১০০ কোটি ডলারের প্রস্তাব! ২৮ অক্টোবরের রাশিফল: কোন রাশির ভাগ্যে কী আছে?

নিবন্ধন সনদ পেল দীপ্ত যুব ফাউন্ডেশন, মানবসেবায় কাজ করার প্রত্যয়

মোঃ রমজান আলী, স্টাফ রিপোর্টারঃ- / ৭৩ Time View
Update : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

মোঃ রমজান আলী, স্টাফ রিপোর্টারঃ-

দীর্ঘদিনের স্বপ্ন ও প্রচেষ্টার ধারাবাহিকতায় আনুষ্ঠানিকভাবে নিবন্ধন সনদ অর্জন করেছে চট্টগ্রামের মীরসরাই উপজেলার বড় কমলদহ এলাকার স্বেচ্ছাসেবী সংগঠন দীপ্ত যুব ফাউন্ডেশন। এ অর্জনে সংগঠনের সদস্যদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিবন্ধন প্রক্রিয়ায় সহযোগিতা ও দিকনির্দেশনার জন্য চট্টগ্রাম জেলার উপপরিচালক মোঃ আব্দুল হান্নান, মীরসরাই উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহ আলম এবং সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শামসুল আলমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
দীপ্ত যুব ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয়, সংগঠনটি কোনো রাজনৈতিক সংগঠন নয়। মানবতার সেবা, সামাজিক উন্নয়ন, যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য।
সংগঠনের প্রত্যয়—মানবতার কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করা, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তরুণদের শক্তিকে সুন্দর ও মানবিক কাজে কাজে লাগানো। এ লক্ষ্যে সবার দোয়া, ভালোবাসা ও সহযোগিতা নিয়ে সংগঠনটি আগামী দিনে আরও বৃহৎ পরিসরে কাজ করতে চায়।
দীপ্ত যুব ফাউন্ডেশনের নিবন্ধন নম্বর ১৮২। সংগঠনটির ঠিকানা বড় কমলদহ, মীরসরাই, চট্টগ্রাম। সংগঠনের পক্ষ থেকে তাদের পথচলার মূল প্রত্যয় হিসেবে বলা হয়েছে—‘চলবো মোরা একসাথে, জয় করবো মানবতাকে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা