• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
আমিরাতে রেড অ্যালার্ট জারি, ঘন কুয়াশায় কমতে পারে দৃশ্যমানতা ইসরায়েলের নির্বাচনে সমানে-সমান নেতানিয়াহু-আইজেনকোট, ঝুলন্ত সংসদের আভাস নেতানিয়াহুর পরাজয় ঘোষণা ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রীর নেতানিয়াহু জোট এগিয়ে থাকলেও সরকার গঠনে চরম অনিশ্চয়তা অন্ধ্র-ওড়িশায় আছড়ে পড়লো ‘অর্ণব’, সরিয়ে নেওয়া হলো প্রায় দুই লাখ মানুষ মিরপুর-১-এ ফুটপাতের অবৈধ স্থাপনা ও দোকান উচ্ছেদ অভিযান চলছে বাণিজ্য ও বিনিয়োগের নতুন ক্ষেত্র উন্মোচনে আগ্রহী জাপান হাতীবান্ধা থেকে দৈনিক সংবাদ উন্মোচনের লালমনিরহাট জেলা প্রতিনিধি হলেন মোঃ নাজমুল হুদা ইয়েমেনের হুথিদের হামলা বন্ধে সৌদির ১০০ কোটি ডলারের প্রস্তাব! ২৮ অক্টোবরের রাশিফল: কোন রাশির ভাগ্যে কী আছে?

বিশ্ব শিক্ষক দিবসে উত্তর চণ্ডিপুর ইসলামিয়া দাখিল মাদরাসায় সব এমপিওভুক্ত প্রতিষ্ঠান জাতীয়করণের প্রত্যাশা

হাফেজ মোঃ মাহামুদের রহমান (রাহীম), শিক্ষানবিশঃ- / ৭৭ Time View
Update : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

হাফেজ মোঃ মাহামুদের রহমান (রাহীম), শিক্ষানবিশঃ-

৫ অক্টোবর ২০২৬, বিশ্ব শিক্ষক দিবস। এ বছরের প্রতিপাদ্য—‘শিক্ষকদের পাশে: পেশা রক্ষা, এর মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গড়ার ৬০ বছর।’
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে দেশের শিক্ষকদের পেশাগত মর্যাদা, অধিকার ও কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি শিক্ষাব্যবস্থাকে আরও সুসংগঠিত করার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।
এ দিনে বাংলাদেশ সরকারের কাছে প্রত্যাশা—দেশের সব এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান একযোগে জাতীয়করণের উদ্যোগ নেওয়া হোক। এতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনা ও শিক্ষকদের সুযোগ-সুবিধায় আরও সমতা প্রতিষ্ঠার পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
শিক্ষকরা জাতি গঠনের অন্যতম প্রধান কারিগর। তাঁদের পেশাগত মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা গেলে দেশের শিক্ষাব্যবস্থা আরও শক্তিশালী ও টেকসই হবে—এমন প্রত্যাশাই বিশ্ব শিক্ষক দিবসে।
ফেনীর দাগনভূঞা উপজেলার দুধমুখা এলাকায় অবস্থিত উত্তর চণ্ডিপুর ইসলামিয়া দাখিল মাদরাসার শিক্ষকরা দীর্ঘদিন ধরে শিক্ষা কার্যক্রমে দায়িত্ব পালন করে আসছেন। মাদরাসাটির শিক্ষক ও প্রশাসনিক দায়িত্বে রয়েছেন সুপার মাওলানা ফয়েজ উল্লাহ এবং  সহ-সুপার মাওলানা আনোয়ার হোসেনসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
শিক্ষার্থীদের পাঠদান, নৈতিক শিক্ষা ও সৃজনশীল বিকাশে শিক্ষকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। শিক্ষকরা আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে শিক্ষা কার্যক্রম পরিচালনা করলে শিক্ষার্থীরা জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে গড়ে উঠবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের পেশাগত মর্যাদা, অধিকার, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি দেশের সব এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের উদ্যোগ নেওয়া হলে তা শিক্ষক ও শিক্ষাব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা