• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
আমিরাতে রেড অ্যালার্ট জারি, ঘন কুয়াশায় কমতে পারে দৃশ্যমানতা ইসরায়েলের নির্বাচনে সমানে-সমান নেতানিয়াহু-আইজেনকোট, ঝুলন্ত সংসদের আভাস নেতানিয়াহুর পরাজয় ঘোষণা ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রীর নেতানিয়াহু জোট এগিয়ে থাকলেও সরকার গঠনে চরম অনিশ্চয়তা অন্ধ্র-ওড়িশায় আছড়ে পড়লো ‘অর্ণব’, সরিয়ে নেওয়া হলো প্রায় দুই লাখ মানুষ মিরপুর-১-এ ফুটপাতের অবৈধ স্থাপনা ও দোকান উচ্ছেদ অভিযান চলছে বাণিজ্য ও বিনিয়োগের নতুন ক্ষেত্র উন্মোচনে আগ্রহী জাপান হাতীবান্ধা থেকে দৈনিক সংবাদ উন্মোচনের লালমনিরহাট জেলা প্রতিনিধি হলেন মোঃ নাজমুল হুদা ইয়েমেনের হুথিদের হামলা বন্ধে সৌদির ১০০ কোটি ডলারের প্রস্তাব! ২৮ অক্টোবরের রাশিফল: কোন রাশির ভাগ্যে কী আছে?

রামগতি-কমলনগরে ৭০টি অবৈধ ইটভাটা বন্ধে ব্যবস্থা চাইলেন এমপি বীথিকা

দৈনিক সংবাদ উন্মোচন, নিউজ ডেস্কঃ- / ৩৭ Time View
Update : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলায় প্রায় ৭০টি অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধসহ পরিবেশদূষণ রোধ, কৃষিজমি রক্ষা এবং জনস্বাস্থ্য ও স্থানীয় সড়ক অবকাঠামো সুরক্ষায় জরুরি পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইন।
১৮ অক্টোবর ২০২৬ তারিখে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে পাঠানো এক আবেদনে তিনি এসব দাবি জানান। আবেদনে অবৈধ ইটভাটা বন্ধ ও উচ্ছেদ, অননুমোদিত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, কৃষিজমির উর্বর মাটি কাটা বন্ধ এবং মাটি ও ইট পরিবহনে ব্যবহৃত বলি ট্রাক্টরের অনিয়ন্ত্রিত চলাচল নিয়ন্ত্রণের আহ্বান জানানো হয়।
আবেদনে সংসদ সদস্য উল্লেখ করেন, রামগতি ও কমলনগর উপজেলায় অবৈধ ইটভাটার কার্যক্রমের কারণে পরিবেশ, জনস্বাস্থ্য, কৃষি ও স্থানীয় অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ রয়েছে। ইটভাটা থেকে নির্গত কালো ধোঁয়া ও ক্ষতিকর বায়ুদূষকের কারণে মানুষের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। বিশেষ করে গর্ভবতী নারী, নবজাতক, শিশু, বয়স্ক ব্যক্তি ও শ্বাসতন্ত্রের রোগে আক্রান্ত ব্যক্তিরা বেশি ঝুঁকিতে রয়েছেন বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।
কৃষিজমি ও ফলদ গাছ ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ
আবেদনে আরও বলা হয়, ইটভাটার ধোঁয়া ও ধুলাবালির কারণে ফলদ গাছের ফুল, কচি ফল ও পরিপক্ব ফল ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি কেটে ইট তৈরিতে ব্যবহার করায় জমির উৎপাদনক্ষমতা কমার আশঙ্কা রয়েছে।
অন্যদিকে, ইটভাটায় জ্বালানি হিসেবে গাছ ও কাঠ পোড়ানো এবং মাটি ও ইটবাহী ভারী যানবাহনের অনিয়ন্ত্রিত চলাচলের কারণে পরিবেশ, কৃষি উৎপাদন ও স্থানীয় সড়কব্যবস্থা ক্ষতির মুখে পড়ছে বলে আবেদনে উল্লেখ করা হয়।
অবৈধ ইটভাটা বন্ধ ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের দাবি
রামগতি ও কমলনগর উপজেলার সব অবৈধ ইটভাটার তালিকা প্রস্তুত করে সরেজমিন তদন্তের মাধ্যমে আইন অনুযায়ী কার্যক্রম বন্ধ, প্রয়োজনীয় উচ্ছেদ এবং দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইন।
এ ছাড়া অবৈধ ইটভাটায় ব্যবহৃত বিদ্যুৎ সংযোগ যাচাই করে অননুমোদিত সংযোগ বিচ্ছিন্ন এবং অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
কৃষিজমির উর্বর মাটি অবৈধভাবে কেটে ইট তৈরিতে ব্যবহার বন্ধ, স্থানীয় সড়কের ক্ষতি ও জনদুর্ভোগ সৃষ্টিকারী যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ এবং ইটভাটায় গাছ, বনজ কাঠ ও নিষিদ্ধ জ্বালানি পোড়ানো বন্ধেও কার্যকর পদক্ষেপ চাওয়া হয়েছে।
নিয়মিত তদারকি ও পরিবেশগত পরিদর্শনের আহ্বান
ইটভাটার ধোঁয়া, ধুলাবালি ও অন্যান্য দূষকের প্রভাব নিরূপণে পরিবেশগত পরিদর্শন পরিচালনা এবং জনস্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে আবেদনে।
পাশাপাশি বন্ধ করে দেওয়া অবৈধ ইটভাটা পুনরায় চালু হওয়া এবং নতুন করে অবৈধ ইটভাটা স্থাপন প্রতিরোধে পরিবেশ অধিদপ্তর, জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে নিয়মিত তদারকির ওপর গুরুত্বারোপ করেন সংসদ সদস্য।
আবেদনে উল্লেখ করা হয়, পরিবেশদূষণ, কৃষিজমির উর্বরতা হ্রাস, সড়কের ক্ষতি ও অবৈধ বিদ্যুৎ ব্যবহারের মতো সমস্যাগুলো জনস্বার্থের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। সময়মতো কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে স্থানীয় মানুষের স্বাস্থ্য, কৃষি উৎপাদন ও পরিবেশের ওপর বিরূপ প্রভাব আরও বাড়তে পারে।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, লক্ষ্মীপুরের জেলা প্রশাসক, সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থা, সড়ক ও জনপথ অধিদপ্তর এবং রামগতি ও কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদনের অনুলিপি পাঠানোর কথা উল্লেখ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা