• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
আমিরাতে রেড অ্যালার্ট জারি, ঘন কুয়াশায় কমতে পারে দৃশ্যমানতা ইসরায়েলের নির্বাচনে সমানে-সমান নেতানিয়াহু-আইজেনকোট, ঝুলন্ত সংসদের আভাস নেতানিয়াহুর পরাজয় ঘোষণা ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রীর নেতানিয়াহু জোট এগিয়ে থাকলেও সরকার গঠনে চরম অনিশ্চয়তা অন্ধ্র-ওড়িশায় আছড়ে পড়লো ‘অর্ণব’, সরিয়ে নেওয়া হলো প্রায় দুই লাখ মানুষ মিরপুর-১-এ ফুটপাতের অবৈধ স্থাপনা ও দোকান উচ্ছেদ অভিযান চলছে বাণিজ্য ও বিনিয়োগের নতুন ক্ষেত্র উন্মোচনে আগ্রহী জাপান হাতীবান্ধা থেকে দৈনিক সংবাদ উন্মোচনের লালমনিরহাট জেলা প্রতিনিধি হলেন মোঃ নাজমুল হুদা ইয়েমেনের হুথিদের হামলা বন্ধে সৌদির ১০০ কোটি ডলারের প্রস্তাব! ২৮ অক্টোবরের রাশিফল: কোন রাশির ভাগ্যে কী আছে?

নজরুল বর্ষ-২৬: উপজেলা পেরিয়ে জেলা পর্যায়েও সাফল্যের স্বাক্ষর রাখল চর আলেকজান্ডার কামিল মাদ্রাসা

মোঃ রিয়াজ উদ্দিন, নিজস্ব প্রতিবেদক:- / ৩৪ Time View
Update : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

মোঃ রিয়াজ উদ্দিন, নিজস্ব প্রতিবেদকঃ-

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে আয়োজিত ‘নজরুল বর্ষ-২৬’-এর বিভিন্ন ইভেন্টে উপজেলা পর্যায়ে সাফল্য অর্জনের পর এবার জেলা পর্যায়েও অসামান্য কৃতিত্বের স্বাক্ষর রেখেছে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার ঐতিহ্যবাহী চর আলেকজান্ডার কামিল মাদ্রাসা। প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের এ অর্জনে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।
শিক্ষার্থীদের এ সাফল্য মাদ্রাসার শিক্ষা, সাহিত্য ও সাংস্কৃতিক চর্চার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণ ও প্রতিভা বিকাশে এ ধরনের অর্জন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. তৈয়ব আলীর সঙ্গে পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের একাংশের ছবি এ সাফল্যের স্মারক হিসেবে তুলে ধরা হয়েছে।
উল্লেখ্য, নজরুল বর্ষ-২৬ উদ্‌যাপন উপলক্ষে দেশের এবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল পর্যায়ের মাদ্রাসাগুলোতে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের নির্দেশনা দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা