• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
আমিরাতে রেড অ্যালার্ট জারি, ঘন কুয়াশায় কমতে পারে দৃশ্যমানতা ইসরায়েলের নির্বাচনে সমানে-সমান নেতানিয়াহু-আইজেনকোট, ঝুলন্ত সংসদের আভাস নেতানিয়াহুর পরাজয় ঘোষণা ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রীর নেতানিয়াহু জোট এগিয়ে থাকলেও সরকার গঠনে চরম অনিশ্চয়তা অন্ধ্র-ওড়িশায় আছড়ে পড়লো ‘অর্ণব’, সরিয়ে নেওয়া হলো প্রায় দুই লাখ মানুষ মিরপুর-১-এ ফুটপাতের অবৈধ স্থাপনা ও দোকান উচ্ছেদ অভিযান চলছে বাণিজ্য ও বিনিয়োগের নতুন ক্ষেত্র উন্মোচনে আগ্রহী জাপান হাতীবান্ধা থেকে দৈনিক সংবাদ উন্মোচনের লালমনিরহাট জেলা প্রতিনিধি হলেন মোঃ নাজমুল হুদা ইয়েমেনের হুথিদের হামলা বন্ধে সৌদির ১০০ কোটি ডলারের প্রস্তাব! ২৮ অক্টোবরের রাশিফল: কোন রাশির ভাগ্যে কী আছে?

‘১৬ বছরে ১৬ সেকেন্ড মাঠে না থেকেও নির্বাচনে জিততে তোমার নেতার ঘাম ছুটেছে’: খালিদুজ্জামান

দৈনিক সংবাদ উন্মোচন, নিউজ ডেস্কঃ- / ২৯ Time View
Update : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

দৈনিক সংবাদ উন্মোচন, নিউজ ডেস্কঃ

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁনের বক্তব্যের জবাব দিয়েছেন জামায়াতে ইসলামীর নেতা ও ঢাকা-১৭ আসনের প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামান। আওয়ামী লীগ সরকারের ১৬ বছরের শাসনামলে রাজনৈতিক আন্দোলনে তাঁর ভূমিকা নিয়ে পাল্টাপাল্টি বক্তব্যের জেরে সামাজিক যোগাযোগমাধ্যমে দুই নেতার মধ্যে বিতর্ক তৈরি হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে রাশেদ খাঁনের বক্তব্যের জবাব দিতে গিয়ে খালিদুজ্জামান লেখেন, ‘১৬ বছরে ১৬ সেকেন্ড মাঠে না থেকেও নির্বাচনে জিততে তোমার নেতার ঘাম ছুটে গেছে। মাঠে থাকলে কী অবস্থা হবে, চিন্তা করে দেখো।’
এর আগে শুক্রবার (১৬ অক্টোবর) খালিদুজ্জামান এক ফেসবুক পোস্টে রাশেদ খাঁন ও নুরুল হক নুরের সমালোচনা করেন। তাঁর ওই বক্তব্যের জবাবে রাশেদ খাঁন ঢাকা-১৭ আসনে জামায়াতের প্রার্থী খালিদুজ্জামানের রাজনৈতিক ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।
রাশেদ খাঁন অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের ১৬ বছরের শাসনামলে খালিদুজ্জামানকে রাজপথের আন্দোলনে দেখা যায়নি। এমনকি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধেও তিনি ফেসবুকে কোনো পোস্ট দেননি বলে দাবি করেন রাশেদ খাঁন।
এ ছাড়া খালিদুজ্জামানের ফেসবুক পেজ খোলার সময় নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর দাবি, ২০২৪ সালের ২৫ আগস্ট পেজটি খোলা হয়েছিল।
দুই নেতার এসব পাল্টাপাল্টি বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। তবে তাঁদের বক্তব্যে উত্থাপিত অভিযোগগুলো সংশ্লিষ্ট ব্যক্তিদের নিজস্ব দাবি হিসেবে বিবেচ্য।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা