মোঃ মনজুর হোসেন, নিজস্ব প্রতিবেদকঃ-
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর মেহার এলাকার সন্তান রিফাত আলম মহিম আন্তর্জাতিক নাবিক হিসেবে কর্মরত অবস্থায় সেকেন্ড অফিসার পদে পদোন্নতি পেয়েছেন। তিনি চর মেহার আজিজিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও চর মেহার নিবাসী মো. আবদুল মতিনের কনিষ্ঠ পুত্র।
রিফাত আলম মহিম বর্তমানে একটি বিদেশি শিপিং কোম্পানিতে কর্মরত রয়েছেন। আন্তর্জাতিক নৌপরিবহন খাতে পেশাগত দায়িত্ব পালনের ধারাবাহিকতায় তাঁর এ পদোন্নতি কর্মজীবনের একটি গুরুত্বপূর্ণ অর্জন।
তাঁর এ সাফল্যে পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের অনুভূতি সৃষ্টি হয়েছে। তাঁরা আশা করছেন, কর্মদক্ষতা ও নিষ্ঠার মাধ্যমে তিনি ভবিষ্যতেও পেশাগত জীবনে আরও সাফল্য অর্জন করবেন এবং দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবেন।