মুহাম্মদ আবদুল হাকিম, ঢাকা ব্যুরো প্রধান:-
বাংলাদেশ ইসলামী ফ্রন্টের বৃহত্তর উত্তরা থানার কাউন্সিল অধিবেশন সম্পন্ন হয়েছে। অধিবেশন শেষে মোহাম্মদ কবির হোসাইনকে সভাপতি, ওবায়দুল হক ফাতেহীকে সাধারণ সম্পাদক এবং নিজাম উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

আজ ২২ অক্টোবর ২০২৬ তারিখে বিদায়ী সভাপতি কাজী মোহাম্মদ জসিম উদ্দিন নুরীর সভাপতিত্বে এ কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ঢাকা মহানগরের সহসভাপতি মুহাম্মদ আবদুল হাকিম। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন ও মাওলানা দেলোয়ার হোসেন নঈমী।

কাউন্সিল অধিবেশনের শেষে নতুন নেতৃত্বের নাম ঘোষণা করা হয় এবং ২১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।