• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
আমিরাতে রেড অ্যালার্ট জারি, ঘন কুয়াশায় কমতে পারে দৃশ্যমানতা ইসরায়েলের নির্বাচনে সমানে-সমান নেতানিয়াহু-আইজেনকোট, ঝুলন্ত সংসদের আভাস নেতানিয়াহুর পরাজয় ঘোষণা ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রীর নেতানিয়াহু জোট এগিয়ে থাকলেও সরকার গঠনে চরম অনিশ্চয়তা অন্ধ্র-ওড়িশায় আছড়ে পড়লো ‘অর্ণব’, সরিয়ে নেওয়া হলো প্রায় দুই লাখ মানুষ মিরপুর-১-এ ফুটপাতের অবৈধ স্থাপনা ও দোকান উচ্ছেদ অভিযান চলছে বাণিজ্য ও বিনিয়োগের নতুন ক্ষেত্র উন্মোচনে আগ্রহী জাপান হাতীবান্ধা থেকে দৈনিক সংবাদ উন্মোচনের লালমনিরহাট জেলা প্রতিনিধি হলেন মোঃ নাজমুল হুদা ইয়েমেনের হুথিদের হামলা বন্ধে সৌদির ১০০ কোটি ডলারের প্রস্তাব! ২৮ অক্টোবরের রাশিফল: কোন রাশির ভাগ্যে কী আছে?

মিরসরাইয়ে দক্ষিণ খাজুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতিকে দীপ্ত যুব ফাউন্ডেশনের শুভেচ্ছা

মোঃ রমজান আলী, স্টাফ রিপোর্টারঃ- / ৩২ Time View
Update : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

মোঃ রমজান আলী, স্টাফ রিপোর্টারঃ-

চট্টগ্রামের মিরসরাই উপজেলার দক্ষিণ খাজুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি মোঃ ইলিয়াস হোসেন মাসুদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে দীপ্ত যুব ফাউন্ডেশন। এ উপলক্ষে সংগঠনটির নেতৃবৃন্দ তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন। একই সঙ্গে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে মতবিনিময় করেন তাঁরা।
সৌজন্য সাক্ষাতে নবনির্বাচিত সভাপতিকে অভিনন্দন জানানোর পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও উন্নত করা, শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এ সময় শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণে বিদ্যালয় পরিচালনা-সংশ্লিষ্ট ব্যক্তিদের পাশাপাশি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সমন্বিত ভূমিকার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
মতবিনিময়কালে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, মানসম্মত শিক্ষা একটি উন্নত ও সচেতন জাতি গঠনের অন্যতম প্রধান ভিত্তি। বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ বিকাশ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে সম্মিলিত উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ক্ষেত্রে বিদ্যালয় কর্তৃপক্ষ ও সামাজিক সংগঠনগুলোর মধ্যে পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা ও সমন্বয় আরও জোরদার করা প্রয়োজন।
তাঁরা আরও প্রত্যাশা ব্যক্ত করেন, নবনির্বাচিত সভাপতির দায়িত্বশীল নেতৃত্বে দক্ষিণ খাজুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের কল্যাণে ইতিবাচক অগ্রগতি সাধিত হবে। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ, আনন্দময় ও মানসম্মত শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে সংশ্লিষ্ট সবাই সম্মিলিতভাবে কাজ করবেন।
সৌজন্য সাক্ষাতে দীপ্ত যুব ফাউন্ডেশনের সিনিয়র সহসভাপতি এম. এ. হাসনাত, সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসাইন, যুগ্ম সম্পাদক মোঃ রমজান আলী, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম শাকিল, সহসাংগঠনিক সম্পাদক মোঃ রাকিব হোসেন এবং কার্যকরী সদস্য মোঃ সাজ্জাত হোসেন উপস্থিত ছিলেন।
এ সময় সংগঠনের নেতৃবৃন্দ নবনির্বাচিত সভাপতি মোঃ ইলিয়াস হোসেন মাসুদের দায়িত্ব পালনে সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন। একই সঙ্গে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে তাঁর কার্যকর ও দায়িত্বশীল ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করেন।
দীপ্ত যুব ফাউন্ডেশন বিশ্বাস করে, পারস্পরিক সহযোগিতা, দায়িত্বশীল নেতৃত্ব ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে শিক্ষার পরিবেশ উন্নয়নের পাশাপাশি সমাজে মানবিক মূল্যবোধ, সচেতনতা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের প্রসার ঘটানো সম্ভব। এ লক্ষ্য সামনে রেখে সংগঠনটি শিক্ষা, সমাজকল্যাণ ও মানবিক কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।
উল্লেখ্য, দীপ্ত যুব ফাউন্ডেশন ২০২৬ সালের ২৬ মার্চ প্রতিষ্ঠিত হয়। সংগঠনটির নিবন্ধন নম্বর যুউঅ-১৮২। মানবসেবা, সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার নিয়ে সংগঠনটি পরিচালিত হচ্ছে।
সংগঠনটির স্লোগান—‘চলবো মোরা একসাথে, জয় করবো মানবতাকে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা