মোঃ মনজুর হোসেন, নিজস্ব প্রতিবেদকঃ-
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চৌধুরী বাজার-সংলগ্ন এলাকায় স্বপ্ন পূরণ সমিতির উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সমিতির কার্যক্রম পরিচালনা, সদস্যদের বিভিন্ন সুযোগ-সুবিধা, নতুন সদস্য অন্তর্ভুক্তি এবং নিয়মিত সঞ্চয় কার্যক্রমের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।
সভায় স্বপ্ন পূরণ সমিতির পরিচালনা পরিষদের সম্মানিত সদস্য মো. রিয়াজ উদ্দিন, মো. মাহমুদুল হাসান, মো. দিলদার হোসেন ও মো. রফিক মিয়া বক্তব্য দেন। এ সময় সমিতির নতুন ও পুরোনো সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় পরিচালনা কমিটির সম্মানিত সদস্য মো. আবদুল হান্নানের উপস্থিত থাকার কথা ছিল।
বক্তারা বলেন, সমিতির কার্যক্রমকে আরও গতিশীল করতে নতুন সদস্য অন্তর্ভুক্তি এবং নিয়মিত সঞ্চয়ের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। নতুন সদস্যরা মাসে সর্বনিম্ন ৫০০ টাকা করে সঞ্চয় জমা রাখতে পারবেন। নিয়মিত সঞ্চয়ের মাধ্যমে সদস্যরা ভবিষ্যতের জন্য আর্থিক প্রস্তুতি গড়ে তুলতে পারবেন বলেও তাঁরা উল্লেখ করেন।
সভায় সমিতির কার্যক্রম ও সদস্য হওয়ার বিভিন্ন দিক তুলে ধরা হয়। এ সময় কয়েকজন নতুন সদস্য সদস্যপদ গ্রহণের জন্য নির্ধারিত আবেদন ফরম পূরণ করেন।
সভায় উপস্থিত সদস্যরা সমিতির কার্যক্রমকে আরও সম্প্রসারণ এবং সদস্যদের মধ্যে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলার বিষয়ে মতামত তুলে ধরেন।