• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
আমিরাতে রেড অ্যালার্ট জারি, ঘন কুয়াশায় কমতে পারে দৃশ্যমানতা ইসরায়েলের নির্বাচনে সমানে-সমান নেতানিয়াহু-আইজেনকোট, ঝুলন্ত সংসদের আভাস নেতানিয়াহুর পরাজয় ঘোষণা ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রীর নেতানিয়াহু জোট এগিয়ে থাকলেও সরকার গঠনে চরম অনিশ্চয়তা অন্ধ্র-ওড়িশায় আছড়ে পড়লো ‘অর্ণব’, সরিয়ে নেওয়া হলো প্রায় দুই লাখ মানুষ মিরপুর-১-এ ফুটপাতের অবৈধ স্থাপনা ও দোকান উচ্ছেদ অভিযান চলছে বাণিজ্য ও বিনিয়োগের নতুন ক্ষেত্র উন্মোচনে আগ্রহী জাপান হাতীবান্ধা থেকে দৈনিক সংবাদ উন্মোচনের লালমনিরহাট জেলা প্রতিনিধি হলেন মোঃ নাজমুল হুদা ইয়েমেনের হুথিদের হামলা বন্ধে সৌদির ১০০ কোটি ডলারের প্রস্তাব! ২৮ অক্টোবরের রাশিফল: কোন রাশির ভাগ্যে কী আছে?

রামগতির চর আফজল মাদরাসায় ছাত্র সংসদের উদ্যোগে জ্ঞানযাত্রা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মোঃ রিয়াজ উদ্দিন, নিজস্ব প্রতিবেদক:- / ২২ Time View
Update : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

মোঃ রিয়াজ উদ্দিন, নিজস্ব প্রতিবেদকঃ-

এমপিওভুক্ত হোক কিংবা বেসরকারি—সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মেধা বিকাশ, নেতৃত্বের গুণাবলি, দায়িত্ববোধ ও সৃজনশীলতা চর্চার সুযোগ সৃষ্টিতে ছাত্র সংসদ থাকা অত্যন্ত জরুরি। এমন প্রত্যয় নিয়ে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর আফজল আলী আহাম্মদ ইসলামিয়া দাখিল মাদরাসার ছাত্র সংসদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে জ্ঞানযাত্রা কুইজ, রংতুলি ও কবিতা প্রতিযোগিতা-২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান।


১২ অক্টোবর ২০২৬ মাদরাসার নিজস্ব ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে প্রায় ১৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় তিনটি বিভাগে কৃতিত্ব অর্জনকারী পার্শ্ববর্তী তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৬ জন শিক্ষার্থীর হাতে সনদ, ক্রেস্ট, মূল্যবান বই, রংতুলি, ডায়েরি ও বিভিন্ন শিক্ষাসামগ্রী তুলে দেন ছাত্র সংসদের সদস্যরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌধুরী বাজার আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মাওলানা ফজলুর রহমান। মাদরাসার সিনিয়র আরবি শিক্ষক মাওলানা মিজানুর রহমানের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে জ্ঞানগর্ভ আলোচনা তুলে ধরেন। পরে প্রধান অতিথি মাওলানা ফজলুর রহমান ‘পর্দা’ বিষয়ে তাৎপর্যপূর্ণ বক্তব্য দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার অধ্যক্ষ তাওহীদুল ইসলাম তারেক। সমাপনী বক্তব্যে তিনি শিক্ষার্থীদের জন্য পেশাগত জীবনের প্রস্তুতি ও ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে বাস্তবভিত্তিক দিকনির্দেশনা দেন। পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, আত্মউন্নয়ন ও লক্ষ্য অর্জনে মনোযোগী হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাদরাসার সমন্বয়ক মুজাহিদুল ইসলাম জাহিদ। আয়োজনকে প্রাণবন্ত করতে পরিবেশিত হয় ইসলামী সংগীত। এতে সংগীত পরিবেশন করেন ছাত্র সংসদ ২০২৫-২৬-এর শিক্ষা ও সাহিত্য সম্পাদক এবং পরীক্ষা নিয়ন্ত্রক আফরিন সুলতানা নাবিলা।


অনুষ্ঠানের শেষ পর্বে ছাত্র সংসদের সহসভাপতি মো. নাঈম ইসলাম বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ, সুন্নাহর অনুশীলন, সুস্থ সংস্কৃতিচর্চা এবং অনৈতিক কর্মকাণ্ড ও অপসংস্কৃতি থেকে দূরে রেখে নৈতিক ও আদর্শ সমাজ গঠনে ছাত্র সংসদ কাজ করে যাবে, ইনশাআল্লাহ।
তিনি বলেন, ছাত্র সংসদ শিক্ষার্থীদের নেতৃত্ব, দায়িত্ববোধ, সৃজনশীলতা ও সামাজিক সচেতনতা বিকাশের একটি কার্যকর মাধ্যম। এর মধ্য দিয়েই ভবিষ্যতের যোগ্য নেতৃত্ব গড়ে উঠতে পারে। এ কার্যক্রমকে আরও গতিশীল করতে সবার পরামর্শ ও সহযোগিতা কামনা করেন তিনি।
এ সময় ছাত্র সংসদের আগামী দিনের পরিকল্পনাও তুলে ধরা হয়। পরিকল্পনার মধ্যে রয়েছে নিয়মিত কুইজ ও বিতর্ক প্রতিযোগিতা, বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি, বিষয়ভিত্তিক পবিত্র কোরআনের আয়াত ও হাদিস মুখস্থ প্রতিযোগিতা, মেধাবী শিক্ষার্থীদের সহায়তা এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, বক্তৃতা ও ইসলামী আলোচনা সভার আয়োজন।
নাঈম ইসলাম আরও বলেন, নেতৃত্ব মানেই সেবা, আর শৃঙ্খলা উন্নয়নের প্রথম ধাপ। জ্ঞানচর্চা ও সুস্থ সংস্কৃতির বিকাশ অব্যাহত রেখে চর আফজল মাদরাসাকে এগিয়ে নিতে ছাত্র সংসদ প্রতিশ্রুতিবদ্ধ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। একই সঙ্গে ভবিষ্যতে আরও সৃজনশীল ও শিক্ষামূলক প্রতিযোগিতা আয়োজনের প্রত্যয় ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
উল্লেখ্য, রামগতি উপজেলার চর রমিজ ইউনিয়নের প্রত্যন্ত চর আফজল গ্রামে ২০২২ সালে প্লে শ্রেণি থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত পাঠদানের মাধ্যমে চর আফজল আলী আহাম্মদ ইসলামিয়া দাখিল মাদরাসার যাত্রা শুরু হয়। পর্যায়ক্রমে শ্রেণি কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে বর্তমানে প্রতিষ্ঠানটিতে অষ্টম শ্রেণি পর্যন্ত পাঠদান চলছে। ২০২৭ শিক্ষাবর্ষে দাখিল নবম শ্রেণিতে সাধারণ ও বিজ্ঞান বিভাগ চালুর পরিকল্পনা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের বাইরের জ্ঞান অর্জন, সৃজনশীল প্রতিভার বিকাশ এবং নৈতিক মূল্যবোধ গঠনে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা