• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
আমিরাতে রেড অ্যালার্ট জারি, ঘন কুয়াশায় কমতে পারে দৃশ্যমানতা ইসরায়েলের নির্বাচনে সমানে-সমান নেতানিয়াহু-আইজেনকোট, ঝুলন্ত সংসদের আভাস নেতানিয়াহুর পরাজয় ঘোষণা ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রীর নেতানিয়াহু জোট এগিয়ে থাকলেও সরকার গঠনে চরম অনিশ্চয়তা অন্ধ্র-ওড়িশায় আছড়ে পড়লো ‘অর্ণব’, সরিয়ে নেওয়া হলো প্রায় দুই লাখ মানুষ মিরপুর-১-এ ফুটপাতের অবৈধ স্থাপনা ও দোকান উচ্ছেদ অভিযান চলছে বাণিজ্য ও বিনিয়োগের নতুন ক্ষেত্র উন্মোচনে আগ্রহী জাপান হাতীবান্ধা থেকে দৈনিক সংবাদ উন্মোচনের লালমনিরহাট জেলা প্রতিনিধি হলেন মোঃ নাজমুল হুদা ইয়েমেনের হুথিদের হামলা বন্ধে সৌদির ১০০ কোটি ডলারের প্রস্তাব! ২৮ অক্টোবরের রাশিফল: কোন রাশির ভাগ্যে কী আছে?

লক্ষ্মীপুরে ছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

দৈনিক সংবাদ উন্মোচন, নিউজ ডেস্কঃ- / ২৭ Time View
Update : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

দৈনিক সংবাদ উন্মোচন, নিউজ ডেস্কঃ-

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার মান্দারী ইউনিয়নের গন্ধব্যপুর এলাকার এহইয়াউল | উলুম হাফিজিয়া মাদ্রাসার এক আবাসিক শিক্ষার্থীকে দীর্ঘদিন ধরে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাওলানা ইব্রাহিম নামের মাদ্রাসার এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে অপর অভিযুক্ত মাদ্রাসার প্রধান শিক্ষকের ছেলে মোহাম্মদকে এখনও আটক করা সম্ভব হয়নি।

শনিবার (২৪ অক্টোবর) শিক্ষার্থীর মা বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দায়ের করেন। ওই দিন বিকেল ৪টার দিকে মাদ্রাসা থেকে মাওলানা ইব্রাহিমকে গ্রেপ্তার করা হয়।

ভুক্তভোগী শিক্ষার্থীর মা জানান, ছেলেকে কোরআনের হাফেজ বানানোর আশায় তিনি তাকে ওই মাদ্রাসার আবাসিক বিভাগে ভর্তি করেছিলেন। ইতোমধ্যে তার ছেলে কোরআনের চার পারা হিফজ সম্পন্ন করেছে। কিন্তু অভিযুক্ত দুই ব্যক্তি তার ছেলেকে যৌন নিপীড়ন করেছে বলে ছেলেটি তাকে জানায়। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব বলেন, যৌন নিপীড়নের অভিযোগে ভুক্তভোগীর মা বাদী হয়ে মামলা দায়ের করার পর অভিযুক্ত শিক্ষক মাওলানা ইব্রাহিমকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা