মোঃ মনজুর হোসেন, নিজস্ব প্রতিবেদকঃ-
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল লক্ষ্মীপুর সদর উপজেলা ইউনিটের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন ফয়েজুর রহমান রকি।
তাঁর এ পদে নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা, নির্যাতন ও হয়রানির বিরুদ্ধে সোচ্চার থাকা এবং সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় সংগঠনটি কাজ করে যাচ্ছে। নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক ফয়েজুর রহমান রকি সংগঠনের দায়িত্ব পালনে আন্তরিকভাবে কাজ করবেন বলে আশা করা হচ্ছে।