কাউছার হোসেন, বিশেষ প্রতিনিধিঃ-
লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের পূর্ব নন্দনপুর গ্রাম থেকে জুয়েল নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৬ অক্টোবর) সকালে আজিমউদ্দিন পাটোয়ারী বাড়ি ও নুরুল ইসলাম হেডমাস্টার বাড়ির ডিপুটি বাড়ি-সংলগ্ন একটি সুপারি বাগান থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জুয়েল ওই এলাকার পাটওয়ারী বাড়ির তোফায়েল আহমেদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জুয়েলের মরদেহ সুপারি বাগানে পড়ে থাকতে দেখে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। তাঁর বিরুদ্ধে এলাকায় মাদক কারবারে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে এসব অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।
প্রাথমিকভাবে তাঁকে হত্যা করে মরদেহ বাগানে ফেলে রাখা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ঘটনার তদন্ত শুরু করে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তাঁর মৃত্যুর কারণ ও ঘটনার সঙ্গে কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে জানা যাবে বলে আশা করা হচ্ছে।