• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
কয়রায় জোরপূর্বক জমি দখলকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় গুরুতর আহত ৪: থানায় মামলা রাজশাহির বাঘা চকরাজাপুরে পুলিশ ফাঁড়ি স্থাপনের উদ্যোগ আইনশৃঙ্খলা জোরদারে স্বস্তির আশা এলাকাবাসীর সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার প্রবাসীর মৃত্যু প্রাথমিক শিক্ষা পদক ২০২৬: জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত রামগতির দুই শিক্ষিকা সুবর্ণচরে নন এমপিও মাদ্রাসা শিক্ষক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত মুফতি ছাইদুর রহমান ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ রামিসার বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়: প্রশংসায় ভাসছেন টাইগাররা গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে বদ্ধপরিকর সরকার: তথ্যমন্ত্রী রামপুরায় মাদ্রাসা ছাত্রের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত শিহাব পাবনা থেকে গ্রেপ্তার

হাতীবান্ধায় হঠাৎ কালবৈশাখীর তাণ্ডব, ব্যাপক ক্ষয়ক্ষতি

মোঃ নাজমুল হুদা, হাতিবান্ধা (লালমনিরহাট)প্রতিনিধি: / ৬১ Time View
Update : রবিবার, ১৭ মে, ২০২৬

হঠাৎ কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলা লণ্ডভণ্ড হয়ে গেছে। আকস্মিক এ প্রাকৃতিক দুর্যোগে জনজীবন মারাত্মকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। শুক্রবার মধ্যরাত থেকে শুরু হওয়া তীব্র দমকা হাওয়া ও বড় আকারের শিলাবৃষ্টিতে হাতীবান্ধা ও আশপাশের এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
জানা যায়, ঝড়ের তাণ্ডবে হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলার বিভিন্ন এলাকার অসংখ্য টিনের ঘরের চাল উড়ে গেছে এবং বহু গাছপালা উপড়ে পড়েছে। বিভিন্ন স্থানে সড়কের ওপর গাছ পড়ে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে। একই সঙ্গে বিদ্যুৎ সরবরাহ মারাত্মকভাবে বিঘ্নিত হওয়ায় অনেক এলাকা অন্ধকারে নিমজ্জিত রয়েছে।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হাতীবান্ধা উপজেলার বিভিন্ন এলাকা। বিশেষ করে কৃষিখাতে ক্ষতির পরিমাণ বেশি বলে জানা গেছে। বোরো ধান, ভুট্টাসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে, যা কৃষকদের জন্য বড় ধরনের ধাক্কা হিসেবে দেখা দিয়েছে।
এদিকে ঝড়ে বহু পরিবারের ঘরবাড়ি সম্পূর্ণ বা আংশিকভাবে বিধ্বস্ত হওয়ায় তারা খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন। অনেকেই আশ্রয় নিয়েছেন আত্মীয়-স্বজনের বাড়িতে। বিশেষ করে শিশু ও বয়স্কদের দুর্ভোগ চরমে পৌঁছেছে।
হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র জানান, ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে দ্রুত সরকারি সহায়তা ও পুনর্বাসনের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি কৃষকদের জন্য বিশেষ প্রণোদনা সহায়তা প্রদানের বিষয়টিও বিবেচনায় নেওয়া হচ্ছে।
এদিকে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে দ্রুত সরকারি সহায়তা ও কার্যকর পুনর্বাসনের জোর দাবি উঠেছে। একই সঙ্গে কৃষিখাতের ক্ষতি কাটিয়ে উঠতে কৃষকদের জন্য বিশেষ সহায়তা প্রদানের আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা