
মোঃ মনজুর হোসেন, নিজস্ব প্রতিবেদকঃ-
মানব জীবনের মূল কেন্দ্র হলো ‘ক্বলব’ (হৃদয়)। ক্বলবের শুদ্ধতা ও সঠিক দিকনির্দেশনা ছাড়া মানুষের আমল, আখলাক ও সামগ্রিক জীবনধারা কখনোই পরিপূর্ণ হতে পারে না। লক্ষ্মীপুরে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ ধর্মীয় আলোচনায় এসব কথা তুলে ধরেন বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা আবদুল মুনয়েম।
তিনি বলেন, ইসলামী শিক্ষায় ক্বলবকে প্রধানত তিন প্রকারে ভাগ করা হয়েছে— ক্বলবে সালিম (পরিশুদ্ধ হৃদয়), ক্বলবে মাখতুম (মোহরকৃত হৃদয়) এবং ক্বলবে মারিজ (রোগাক্রান্ত হৃদয়)। ক্বলবে সালিম হলো সেই হৃদয়, যা আল্লাহভীতি, তাকওয়া ও ইখলাস দ্বারা পরিপূর্ণ। পক্ষান্তরে ক্বলবে মাখতুম এমন এক হৃদয়, যা গুনাহ ও অবাধ্যতার কারণে সম্পূর্ণভাবে সীলমোহরযুক্ত হয়ে যায়। আর ক্বলবে মারিজ হলো এমন হৃদয়, যা বিভিন্ন আধ্যাত্মিক রোগে আক্রান্ত হয়ে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে।
আলোচনায় তিনি আরও বলেন, মানুষের ক্বলব নানা কারণে রোগাক্রান্ত হয়ে পড়ে, যা একপর্যায়ে ‘নেফাকে ইতেকাদি’ (বিশ্বাসগত মুনাফিকি)-এর অন্তর্ভুক্ত হতে পারে। এসব কারণের মধ্যে রয়েছে— শিরক, নেফাক, বিদআত, মিথ্যাচার, গীবত, অহংকার, চোগলখোরি, লোভ ও হিংসা ইত্যাদি।
তিনি ক্বলবের রোগ থেকে মুক্ত থাকতে নিয়মিত ইবাদত, আন্তরিক তওবা, আত্মসমালোচনা এবং সুন্নাহর অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সমাজে নৈতিকতা, সৌহার্দ্য ও পারস্পরিক সম্প্রীতি বজায় রাখতে এসব আত্মিক রোগ থেকে দূরে থাকার আহ্বান জানান।
উল্লেখ্য, হযরত মাওলানা আবদুল মুনয়েম বর্তমানে লক্ষ্মীপুর সদর উপজেলার একরাম আলী হাওলাদার বাড়ি জামে মসজিদের খতিব এবং নুরুল্যাহপুর হাজী কালা মিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা, চন্দ্রগঞ্জ-এর ভারপ্রাপ্ত- সুপার হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বলেন মুমিনদের ক্বলব হচ্ছে ক্বলবে সালিম আর কাফেরদের ক্বলব হচ্ছে ক্বলবে মাখতুম। যাদের হৃদয় ইমান মানছে না।
পবিত্র কুরআন শরীফে সূরা বাকারা শুরুতে আছে খাতামাল্লাহ আলা কুলুবিহি ওয়ালা সামিনিহিন
এইজন্য আমাদের উচিত ক্বলবে সালিম যেন তাকে।যাবতীয় নেফাক,শিরক, কুফরি সহ ইত্যাদি অপরাধ থেকে মহান আল্লাহ আমাদের হেফাজত করেন,আমিন।